কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রতিদিনই প্রায় গভীর রাত পর্যন্ত বিভিন্ন স্থানে উচ্চ শব্দে গানবাজনা চালানো হচ্ছে। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা-কার্যক্রম। মধ্যরাতে মাইকের শব্দে রীতিমতো অতিষ্ঠ শিক্ষার্থীরা।
এ ঘটনায় আজ মঙ্গলবার আবাসিক হলগুলোতে উচ্চ শব্দে গান বাজানো বন্ধ করতে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী।
অভিযোগে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছেলেদের হলগুলোতে প্রায়ই রাতে উচ্চ শব্দে গান বাজানো হয়। যেটা কয়েকবার নিষেধ করার পরেও বন্ধ হয়নি। প্রতিনিয়ত গভীর রাত পর্যন্ত গান তথা উচ্চ শব্দে মাইক বাজানোর ফলে শিক্ষার্থীরা তাঁদের পড়াশোনায় মনোযোগী হতে পারছে না।
এদিকে প্রতিনিয়ত উচ্চ শব্দে গান বাজানোর কারণে হল এলাকায় পড়ালেখার পরিবেশ বিঘ্ন হচ্ছে। যার ফলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ বিষয়ে হল কর্তৃপক্ষও জানালেও কোনো সুরাহা হয়নি বলে জানান আবাসিক হলগুলোর শিক্ষার্থীরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন যাবৎ লক্ষ করছি প্রতিদিনই রাত হলেই উচ্চ শব্দে মাইক বাজানো হয়। আজ আমার পরীক্ষা ছিল, গতকাল (সোমবার) সারা রাত কিছু পড়তে পারিনি। তাই বিষয়টি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন, ‘শিক্ষার্থীদের অভিযোগ পাওয়ার পর রেজিস্ট্রার বরাবর নোট পাঠিয়ে দিয়েছি। আগামীকাল ১২টায় বিষয়টা নিয়ে উপাচার্য কার্যালয়ে সভা হবে। ভোগান্তির ব্যাপারে কড়াকড়ি সিদ্ধান্ত আরোপ করা হবে।’

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৯ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে