পরিবহন শ্রমিকদের মারপিট ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন পরিবহন শ্রমিকেরা। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে এই কর্মবিরতি শুরু করবেন জেলার পরিবহন শ্রমিকেরা।
জেলার পরিবহন মালিক সংগঠনগুলোও এই কর্মবিরতিতে সমর্থন জানিয়েছে। এতে অভ্যন্তরীণ রুটে বাস বন্ধ থাকলেও শুধুমাত্র শুক্রবার ঢাকাগামী বাস চলাচল করবে।
এর আগে চলমান দ্বন্দ্বের জেরে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের আমলাতে দুটি বাসের গ্লাস ভাঙচুর করে সিএনজি অটোরিকশার চালকেরা। এর প্রতিবাদে সন্ধ্যায় মালিক শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়।
কুষ্টিয়া জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল হক আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
মাহাবুল হক বলেন, গত মঙ্গলবার কুষ্টিয়ার ভেড়ামারায় হিসনা পরিবহন বাসের গ্লাস ভাঙচুরসহ চারজন শ্রমিককে মারধর করে স্থানীয় সিএনজি অটোরিকশার চালকেরা। এই ঘটনাকে কেন্দ্র করে অভ্যন্তরীণ রুটের বিভিন্ন জায়গায় মারধর ও বাসের গ্লাস ভাঙচুরের ঘটনা ঘটে। পরবর্তীতে বৃহস্পতিবার সকালে কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মধ্যস্থতায় বিষয়টি সমাধান হয়। এরপর অর্ধেক বেলা পরে বিকেলে আমলাতে আবারও দুটি বাসের গ্লাস ভাঙচুর ও শ্রমিকদের মারধর করে সিএনজি অটোরিকশার চালকেরা। এর প্রতিবাদে সন্ধ্যায় মালিক শ্রমিক যৌথভাবে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেয়।
এই শ্রমিক নেতা আরও বলেন, ‘মহাসড়কে থ্রি-হুইলার চলাচল আদালত নিষিদ্ধ করেছে। আইন না মেনেও তাঁরা যেমন-তেমনভাবে মহাসড়কে চলাচল করে। তাছাড়া বাসের স্টপেজ থেকেও তাঁরা সিএনজি অটোরিকশায় যাত্রী তুলে নেয়। এর প্রতিবাদ করলেও তাঁরা পরিবহন শ্রমিকদের ওপর চড়াও হয়। তাই মারধরে ও নিরাপত্তার অভাবে শ্রমিকেরা কাজে যেতে চাচ্ছে না। এর সমাধান না হওয়া পর্যন্ত আমরা কর্মবিরতি পালন করব।’
কুষ্টিয়া বাস মালিক গ্রুপের সভাপতি আক্তারুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রমিকেরা সিদ্ধান্ত নিয়েছে সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত তাঁরা কর্মবিরতি পালন করবেন। তাঁরা কাজে না গেলে পরিবহন রাস্তায় গড়াবে না। তাই তাঁদের প্রতিবাদকে আমরাও সমর্থন জানিয়েছি। যেহেতু আগামীকাল ঢাকাগামী বাসগুলো টিকিট বিক্রয় করেছে তাই সেগুলো শুধুমাত্র একদিন (শুক্রবার) চলাচল করবে।’
এ বিষয়ে ভেড়ামারা সিএনজি স্ট্যান্ডের নেতা সানোয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘পরিবহন শ্রমিকদের অভিযোগ মিথ্যা। আমাদের উচ্ছেদ করার জন্য শ্রমিকেরা উঠে-পড়ে লেগেছে। উল্টো কুষ্টিয়ায় সিএনজি অটোরিকশার চালকেরা গেলে চাবি কেড়ে নিয়ে মারধর করা হয়েছে। আবার ওরাই বাসের গ্লাস ভাঙচুর করে আমাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে।’
কুষ্টিয়া ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শারমিন আখতার আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রমিকদের কর্মবিরতির বিষয়টি আমিও জেনেছি। এ নিয়ে একবার বসাও হয়েছে। তারপরেও কেন এমনটা করল তা খোঁজ নেওয়া হচ্ছে। সকালে পরিস্থিতি পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেওয়া হবে।’

মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
১১ মিনিট আগে
ধানের চারা রোপণের সময় স্বপ্ন ছিল ফসল ঘরে তুলবেন। সেই ফসল বিক্রি করে চলবে সংসার, শোধ হবে ধারদেনা। কিন্তু বৃষ্টির পানিতে এখন তলিয়ে আছে তাঁদের ধানখেত। ফসল ঘরে তুলতে পারবেন কি না, সেই দুশ্চিন্তায় দিন কাটছে রামগড়ের কৃষকদের। গত সপ্তাহের টানা বৃষ্টির পর প্রায় এক সপ্তাহ ধরে রামগড় পৌরসভার বিভিন্ন এলাকার শত
১৪ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় দর্শন বিভাগের এক শিক্ষার্থীকে স্থায়ী এবং ইতিহাস বিভাগের
২৬ মিনিট আগে
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটক হওয়ার পর কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন নড়াইলের দুই নারী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
৩১ মিনিট আগে