খুলনার বটিয়াঘাটায় মাদক কারবারে জড়িত থাকার কথা বলে পুলিশ কর্মকর্তা পরিচয়ে এক তরুণের কাছে টাকা দাবি করার অভিযোগ উঠেছে হামিম শেখ (২৪) নামের এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় গত সোমবার থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগ থেকে জানা গেছে, গত সোমবার রাতে বটিয়াঘাটা উপজেলার সুরখালী-টাকিমারী এলাকার হামিম শেখ নিজের মোবাইল ফোন নম্বর থেকে কল দিয়ে সুরখালী এলাকার মো. ইসমাইল সরদারের ছেলে মো. সাইম সরদারকে (২০) হুমকি দেন ও তাঁর কাছে টাকা দাবি করেন।
সাইম সরদার বলেন, ‘মোবাইল ফোনে কল দিয়ে পুলিশের এ এস আই (উপপরিদর্শক) বিকাশ বলে পরিচয় দেয় এক ব্যক্তি। পরে সে বলে, “হাসিবুল নামের এক ব্যক্তি মাদকসহ আমার নিকট ধরা পড়েছে। তাঁর সঙ্গে তুমি জড়িত আছ। টাকা নিয়ে দ্রুত বটিয়াঘাটা থানায় চলে আসো। ” পরে আমি থানায় যাই এবং ঘটনাটি থানার ডিউটি অফিসারকে সব খুলে বলি। তখন জানা যায়, ওই মোবাইল ফোন নম্বরটা বিকাশ স্যারের না।’
সাইম সরদার আরও বলেন, ‘পরে অনুসন্ধানে জানতে পারি ওই মোবাইল ফোন নম্বরটা হামিম শেখ নামের এক যুবকের। তখন আমি ওই রাতেই তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করি।’
এ বিষয়ে এএসআই বিকাশ কুমার বলেন, ‘আমার নাম পরিচয় দিয়ে যে কলটি করা হয়েছে তার বিষয়ে কিছুই জানি না। আমি ছুটিতে আছি। অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত কবির বলেন, ‘অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২৭ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৩ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে