
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন এক ছাত্রীকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত দুই ছাত্রলীগ নেত্রী হাইকোর্টের আদেশে ক্যাম্পাস ছেড়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁরা হল ছাড়েন। বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট অধ্যাপক শামসুল আলম বিষয়টি নিশ্চিত করেন। প্রভোস্ট বলেন, দুই ছাত্রীর পরিবারের সঙ্গে কথা হয়েছে। এরপর তাঁরা ক্যাম্পাস ছাড়েন।
এ দিকে এ ঘটনার পর ক্যাম্পাসে ফেরার কথা জানিয়েছেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী। আগামীকাল শনিবার তিনি ক্যাম্পাসে ফিরবেন বলে জানিয়েছেন।
অভিযুক্ত দুজন হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সানজিদা চৌধুরী অন্তরা ও ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী তাবাসসুম। অভিযুক্তরা গত রোববার রাতে সানজিদা চৌধুরী ও তাঁর অনুসারীরা ওই শিক্ষার্থীর ওপর নির্যাতন চালান বলে অভিযোগ ওঠে। নির্যাতনের সময় ভুক্তভোগী শিক্ষার্থীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ, গালাগাল এবং এই ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে জানা গেছে।
ভুক্তভোগী শিক্ষার্থী আজকের পত্রিকাকে বলেন, তিনি আগামীকাল শনিবার সকালে ক্যাম্পাসে আসবেন। তাঁর সঙ্গে মামা এবং বাবা আসবেন। তাঁকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করেছে। কালকের পরিস্থিতিতে ওপর নির্ভর করবে তিনি ক্যাম্পাসে থাকবেন না চলে যাবেন।
ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে যেহেতু নিরাপত্তা দেওয়ার জন্য হাইকোর্ট আদেশ দিয়েছেন, সে ক্ষেত্রে আমি আশা করব কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে। আমি এ ঘটনার সর্বোচ্চ ন্যায় বিচার চাই। আমি ক্যাম্পাসকে খুব ভালোবাসি। পছন্দ করি। ওখানে আমি থাকতে চাই।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সানজিদাকে সংগঠন থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে। শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বিষয়টি নিশ্চিত করেন। আরাফাত বলেন, ‘যেহেতু হাইকোর্ট থেকে একটি নির্দেশনা এসেছে। নতুন একটি তদন্ত কমিটি গঠিত হবে। তাই তদন্ত প্রতিবেদন প্রকাশিত না হওয়া পর্যন্ত তাঁকে সংগঠনের কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩২ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৮ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে