Ajker Patrika

কয়রায় খাসজমি নিয়ে সংঘর্ষে আহত হোমিও চিকিৎসকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, খুলনা
আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ২১: ০৭
কয়রায় খাসজমি নিয়ে সংঘর্ষে আহত হোমিও চিকিৎসকের মৃত্যু
প্রতীকী ছবি

খুলনার কয়রা উপজেলায় ১৩ শতক সরকারি জমি দখলে নেওয়াকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হোমিও চিকিৎসক গোলাম রব্বানী (৫২) মারা গেছেন। আজ বুধবার (২১ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে জড়িত থাকার অভিযোগে দুই নারীকে আটক করেছে পুলিশ।

এর আগে গত সোমবার (১৯ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার মহারাজপুর ইউনিয়নের পশ্চিম মঠবাড়ি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গোলাম রব্বানীসহ চারজন গুরুতর আহত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঠবাড়ি মৌজায় গ্রামীণ সড়কের পাশে ১৩ শতক সরকারি জমি দখল ও সেই জমিতে থাকা গাছের কলা কাটাকে কেন্দ্র করে গোলাম রব্বানীর সঙ্গে তাঁর চাচাতো ভাই সিদ্দিক সরদারের (২৬) বিরোধ চলছিল। এর জেরে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় দা, শাবল, রড ও লাঠি দিয়ে মারামারির ঘটনা ঘটে।

সংঘর্ষে গোলাম রব্বানীর ছেলে বিল্লাল সরদার (১৭), স্ত্রী নাজমা খাতুন (৩৮) ও মা রাহিলা বেগম (৫৫) আহত হয়। তাদের প্রথমে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে গোলাম রব্বানীকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম ওই চিকিৎসকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আজমিরা খাতুন (১৮) ও তাসলিমা বেগম (৩৫) নামের দুজনকে আটক করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত