খুলনার বটিয়াঘাটায় তিন মাসের অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। গত সোমবার গভীর রাতে বটিয়াঘাটা উপজেলায় এ ঘটনা ঘটে। পরদিন ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে থানায় মামলা করেন।
ভুক্তভোগী নারী খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনার পর অভিযুক্ত ইমরান পলাতক রয়েছেন।
বটিয়াঘাটা থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, রাতে ভুক্তভোগী নারী বাড়িতে একা ছিলেন। তাঁর স্বামী স্থানীয় একটি খালে মাছ ধরতে যান।
এই সুযোগে ইমরান সোমবার রাত ৩টার দিকে ঘরে প্রবেশ করে ওই নারীকে ধর্ষণ করে পালিয়ে যান। সকালে মাছ ধরা শেষে বাড়িতে ফিরে এলে ওই নারী তাঁর স্বামীকে ঘটনা জানান।
পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে ইমরানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ইমরানও ওই খালে মাছ ধরতেন।

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় চাঁদাবাজি ও থানার ওসির সঙ্গে উগ্র-আচরণের অভিযোগে ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শুক্কুর আলীকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
২ মিনিট আগে
কৃষক ও খেতমজুরদের সমস্যা ও সংকট নিরসন, কৃষি উৎপাদন ব্যয় কমানো, ফসলের ন্যায্যমূল্য, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ সাত দফা দাবিতে দিনাজপুরের ফুলবাড়ীতে স্মারকলিপি দিয়েছে জাতীয় কৃষক সমিতি। আজ রোববার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে স্মারকলিপি তুলে দেন সংগঠনের নেতারা।
২ মিনিট আগে
পুরান ঢাকার কলতাবাজারে একটি ছাত্রী মেস থেকে র্যাব পরিচয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক নারী শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে গিয়ে হস্তক্ষেপ করলে ওই শিক্ষার্থীকে না নিয়েই র্যাব সদস্যরা চলে যান বলে জানিয়েছে...
১৫ মিনিট আগে
জমি সংক্রান্ত বিরোধ নিয়ে গ্রাম্য সালিস না মানায় ২০ সদস্যের একটি পরিবারকে ২৩ দিন ধরে একঘরে করে রাখার অভিযোগ পাওয়া গেছে। পরিবারটির অভিযোগ, তাঁদের সঙ্গে আশপাশের কেউ কথা বললে, তাঁদের অটোরিকশায় চড়লে কিংবা আয়-রোজগারের কাজে সহযোগিতা করলে ১০ হাজার টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই সালিসে।
১ ঘণ্টা আগে