
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আব্দুল আউয়াল ইভিএম নিয়ে অভিযোগ করে বলেছেন, তাঁর কাছে তাঁর পোলিং এজেন্টদের মাধ্যমে অভিযোগ এসেছে খালিশপুর ১২ নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্রে ইভিএমে হাতপাখায় চাপ দিলে ভোট চলে যাচ্ছে নৌকায়।
আজ সোমবার সকালে পশ্চিম বানিয়াখামার দারুল কোরআন বহুমুখী মাদ্রাসায় ভোট দিয়ে তিনি এ অভিযোগ করেন।
মাওলানা আব্দুল আউয়াল বলেন, ‘আমি যে কেন্দ্রে ভোট দিয়েছি সেখানে ইভিএমে সমস্যা পাইনি।’
আব্দুল আওয়াল বলেন, মেশিন নষ্ট, কোনো কোনো জায়গায় একটু উল্টাপাল্টা হচ্ছিল। একটা অভিযোগ পাওয়া গেল যে ইভিএমে হাতপাখায় ভোট দিলে তা নৌকায় চলে যাচ্ছে।
আব্দুল আউয়াল আরও বলেন, এ ছাড়া বিভিন্ন কেন্দ্রে ইভিএমের বিভ্রাট হচ্ছে। যাতে ভোট ধীর গতিতে চলছে। তবে অভিযোগ যদি তাড়াতাড়ি সংশোধন করে ফেলে তবে সেটি বড় ধরনের কোনো প্রভাব ফেলবে না বলে জানান তিনি।
জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে ইসলামী আন্দোলনের এই প্রার্থী বলেন, যদি সুষ্ঠুভাবে ভোট হয় আমি নির্বাচনে জিতব। এবং যেকোনো ফলাফল মেনে নেব।
তবে পোলিং এজেন্ট কত আছে তা জানাতে চাননি তিনি। সব কেন্দ্রে আছে তার পোলিং এজেন্ট। কিছু বুথেও আছে বলে জানান আব্দুল আওয়াল।
ভোটের সার্বিক পরিবেশ এখন পর্যন্ত ঠিক আছে বলেও জানান তিনি। তবে সকাল থেকে ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে কম বলে উল্লেখ করেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে পারে বলে আশা রাখেনি প্রার্থী।

গত বছরের লোকসান কাটিয়ে উঠতে এবার বেশি জমিতে আলু চাষ করেছিলেন রংপুরের কৃষকেরা। কিন্তু টানা বৃষ্টিতে জেলার অনেক এলাকার উঠতি আলুর খেত পানিতে তলিয়ে গেছে। খেতেই নষ্ট হচ্ছে একরের পর একর জমির আলু। এতে নতুন করে লোকসানের শঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন হাজারো কৃষক।
১ ঘণ্টা আগে
ভোলা জেলার সরকারি বক্ষব্যাধি ক্লিনিকের একমাত্র অত্যাধুনিক এক্স-রে মেশিনটি তিন বছরের বেশি সময় অকেজো হয়ে পড়ে রয়েছে। ফলে প্রয়োজন থাকলেও রোগীরা ক্লিনিকে এক্স-রে করাতে পারছেন না। ক্লিনিকের বাইরে বেশি টাকা দিয়ে এক্স-রে করাতে হচ্ছে তাঁদের।
২ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল ফিতরের বোনাস না পেয়ে তিন দিন ধরে আন্দোলন কর্মসূচি পালন করেছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) পরিচ্ছন্নতাকর্মীরা। দাবি আদায়ের জন্য তাঁরা গত মঙ্গলবার রাত থেকে নগরের সড়ক, অলিগলি থেকে বর্জ্য অপসারণ বন্ধ রেখেছেন। এতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত দুই দিনে প্রায় ৪০০ টন বর্জ্যের স্তূপ সৃষ্
২ ঘণ্টা আগে
যশোরের বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-মাগুরা মহাসড়কের ভাটার আমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মাগুরার শালিখা উপজেলার শতখালি গ্রামের কবির ও হানিফ। আহত হয়েছেন আশিক (২৫) ও একই গ্রামের হোসেন আলীর ছেলে।
৪ ঘণ্টা আগে