
ঝিনাইদহের সদরে ৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ এবং সালিসের মাধ্যমে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগে করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁদের আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সদর উপজেলার শুকুর আলী মণ্ডল (৬৮), তাঁর দুই ছেলে মো. রেজাউল মণ্ডল (৪২) ও মো. তিজারত মণ্ডল (৩৯) এবং শুকুর আলীর ভাই আব্দুর রহমান (৬৫)।
গতকাল বুধবার (১৪ অক্টোবর) রাতে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ১৩ অক্টোবর সকালে শিশুটি শুকুর আলী মণ্ডলের বাড়িতে যায়। বাড়িটি নির্জন হওয়ায় সেখানকার সিঁড়িতেই শুকুর আলী শিশুটিকে ধর্ষণ করেন। এ সময় শিশুটির কান্না শুনে আশপাশের লোকজন সেখানে জড়ো হন। তাঁরা শিশুটিকে শুকুর আলীর কাছ থেকে উদ্ধার করে তার মাকে খবর দেন।
এজাহারে আরও অভিযোগ করা হয়, শুকুর আলীকে আটকে রাখার চেষ্টা করা হলে তাঁর ছেলে ও ভাই তাঁকে পালিয়ে যেতে সহায়তা করেন। পরে শুকুর আলীর ভাই আব্দুর রহমান ঘটনাটি ধামাচাপা দিতে ভুক্তভোগীর পরিবারকে অর্থের প্রলোভন দেখান।
ঝিনাইদহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শেখ বিল্লাল হোসেন বলেন, ‘গতকাল শিশুটির মা থানায় মামলা করেন। এরপর ধর্ষণের অভিযোগে শুকুর আলীকে আটক করা হয়। ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগে পরে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে চারজনকেই আদালতে পাঠানো হয়েছে।’
ঝিনাইদহ কোর্ট পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) চিরঞ্জীব বলেন, আসামিদের আদালতে তোলা হলে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

দুর্গাপূজার প্রতি সম্মান জানিয়ে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সাজেকের পর্যটন সড়ক অবরোধ স্থগিত করেছে দুই স্থানীয় সংগঠন। এর পর জরুরি গণবিজ্ঞপ্তি দিয়ে সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত করেছে রাঙামাটি জেলা প্রশাসন।
১১ মিনিট আগে
খুলনায় পুলিশ পরিদর্শক শাহ আলমকে কুপিয়ে জখম করার ঘটনায় মামলার প্রধান আসামি ও পরিকল্পনাকারী মিরাজ ওরফে ‘স্পিকার মিরাজ’ ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করেছে এসআরবি। আজ বৃহস্পতিবার নগরীর পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২০ মিনিট আগে
বয়লার পরিচারক বিধিমালা, ১৯৫৩-এর আলোকে ২০১০ সালের গেজেটে প্রকাশিত বিধিমালার আলোকে বয়লার পরিচারকেরা প্রথম ও দ্বিতীয় শ্রেণি সনদপ্রাপ্ত হয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন। ২০২২ সালে বয়লার আইনের গেজেট প্রকাশ করা হয়। আইনের ৯ ধারায় সনদের পরিবর্তে বয়লার পরিচালনা লাইসেন্সের বিধান রাখা হয়। আইনের ১২ ধারায় লাই
২৯ মিনিট আগে
দুই মাদক কারবারিকে আটক করায় গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগে