
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর দ্বিকক্ষবিশিষ্ট নির্বাচনব্যবস্থার দাবি জানিয়েছেন। তিনি বলেন, উচ্চকক্ষের নির্বাচন পিআর (Proportional Representation) পদ্ধতিতে হওয়া উচিত। পুরোনো রাজনৈতিক বন্দোবস্তের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। তাই নির্বাচনে নতুন বন্দোবস্ত নিয়ে আলোচনা চলছে। যশোরের সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে আজ শুক্রবার (২২ আগস্ট) দুপুরে গোপালগঞ্জের মুকসুদপুর কলেজ মোড়ে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ অসংখ্য গুণী মানুষের জন্ম হয়েছে। এখানকার সব মানুষ খারাপ নয়, তবে যাঁরা খারাপ কাজে লিপ্ত ছিলেন, তাঁদের ক্ষমা করা যাবে না; বিচারের আওতায় আনতে হবে।
নুর অভিযোগ করেন, বিগত সরকার আন্দোলন দমন ও ক্ষমতায় টিকে থাকতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে প্রায় দুই হাজার মানুষকে হত্যা করেছে এবং ৩০ হাজার মানুষকে অঙ্গহানির শিকার করেছে। ভবিষ্যতে যাতে কেউ বাহিনীকে পেটোয়া বাহিনীতে পরিণত করতে না পারে, সে জন্য রাষ্ট্র সংস্কারের পাশাপাশি এ বাহিনীকে জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে।
এনসিপি নেতাদের সেনাবাহিনীবিরোধী বক্তব্যের সমালোচনা করে নুর বলেন, গোপালগঞ্জে জীবন বাজি রেখে সেনাবাহিনী এনসিপির শীর্ষ নেতাদের বাঁচিয়েছে। সেনাবাহিনী দেশের গর্ব, তারা সব সময় বিপদ-আপদে গৌরবময় ভূমিকা রেখেছে। তাই সেনাবাহিনীর বিরুদ্ধে না বুঝে কথা বলা উচিত নয়।
গণঅধিকার পরিষদের সভাপতি আরও বলেন, ‘ভাত ও ভোটের অধিকার ফিরে পেতে আমরা ফ্যাসিস্টবিরোধী আন্দোলন করেছি। আগামী জাতীয় নির্বাচনে এমন জনপ্রতিনিধিকে জয়ী করতে হবে, যিনি জনগণের অধিকারের কথা বলবেন ও জনগণের জন্য কাজ করবেন। তাহলেই আমাদের আন্দোলন সার্থক হবে।’
পথসভায় সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের গোপালগঞ্জ জেলা কমিটির সভাপতি আল আমিন সরদার। সঞ্চালনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক অপু মুন্সি। এ সময় আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খান, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফিরোজুর রহমান, উচ্চতর পরিষদের সদস্য শহিদুল ইসলাম ও মাহফুজুর রহমান, যুব অধিকার পরিষদের প্রচার সম্পাদক ফারুক হোসেন, গোপালগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোল্লা ইব্রাহিম, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শেখ মোজাহিদ, মুকসুদপুর উপজেলা আহ্বায়ক মোহাম্মদ আলী প্রমুখ।
এর আগে পথসভাকে ঘিরে মুকসুদপুর ও কাশিয়ানী এলাকায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ, র্যাবসহ বিভিন্ন বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

জারুলের মৌসুম এলে ক্যাম্পাসের সৌন্দর্য যেন হঠাৎ করেই উন্মুক্ত হয়ে পড়ে। বিশ্ববিদ্যালয়ে প্রথম গেট দিয়ে প্রবেশ করলেই রাস্তার দুই পাশে সারি সারি গাছ, ডাল ভরা নানান রঙের ফুল।
৭ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রথম ইউনিটের রিঅ্যাক্টর কোরে সফলভাবে ফ্রেশ পারমাণবিক জ্বালানি লোডিং সম্পন্ন হয়েছে। ফলে বিদ্যুৎ ইউনিটের কমিশনিং ও বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন শুরুর পথে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা দিয়েছে।
১১ মিনিট আগে
রাজধানীর বংশাল এলাকার নয়াবাজার বাগডাসা লেনের একটি বাসা থেকে নিসার আলী (৫০) নামের এক ব্যবসায়ীর হাত-পা ও মুখ বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে খবর পেয়ে বংশাল থানার পুলিশ পাঁচতলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে।
২৫ মিনিট আগে
নারায়ণগঞ্জের একটি খামারে গোলাপি রঙের এক মহিষ এখন সবার আকর্ষণের কেন্দ্রে। প্রায় ৭০০ কেজি ওজনের এলবিনো প্রজাতির মহিষটির নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। মূলত এর মাথার ওপর সোনালি চুলের কারণেই এই নামকরণ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় ডোনাল্ড ট্রাম্প। তাকে দেখতে এখন ভিড় বেড়েছে কয়েক গুণ।
২৮ মিনিট আগে