
গোপালগঞ্জের কাশিয়ানীতে ধানখেতে পানি দেওয়া নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের মধ্যে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাঁর নাম শিলা বেগম। এ ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ছয় ব্যক্তি।
গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ফলসী গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানিয়েছে, বোরো ধানখেতে পানি দেওয়া নিয়ে গতকাল সকালে শিলার স্বামী কওসার মোল্যার সঙ্গে জমির মালিক রবি মোল্যার বাগ্বিতণ্ডা হয়। এ ঘটনার জেরে রাতে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের সময় রবির লোকজন গৃহবধূ শিলা, তাঁর ছেলে লিমন, দেবরের স্ত্রী মারুফা খানম ও ননদ জামাই আজিম খানকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিলাকে মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ধানখেতে পানি দেওয়াকে কেন্দ্র করে একই গ্রামের দুটি পরিবার ও তাঁদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় তিনজন আহত হন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটকে অভিযান চলছে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফি উদ্দিন খান বলেন, নিহত গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং জড়িত ব্যক্তিদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

পিরোজপুরের নাজিরপুরে নিজ ঘরে ফ্রিজের পেছনের জমে থাকা ইঁদুরের মাটি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নরোত্তম মৃধা (২২) নামে এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে...
১৮ মিনিট আগে
আট বছর আগে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। এর পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কোনো কাজ করতেন না। তাঁর ১১ বছরের একটি সন্তান রয়েছে।
২৮ মিনিট আগে
খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
১ ঘণ্টা আগে