
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ড, গেটসহ সড়কের আশপাশে কালো পতাকা টানিয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুজন কর্মী। তাঁদের মধ্যে একজন পতাকা টানানোর সেই ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করলে সেটি ভাইরাল হয়ে যায়।
জানা গেছে, আজ শুক্রবার ভোরে উপজেলার কুশলী গ্রামীণ ব্যাংক শাখার সাইনবোর্ড, গেটসহ সড়কের আশপাশে কালো পতাকা টানানো দেখতে পান কর্মকর্তারা।
এ-সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। ৪৬ সেকেন্ডের ভিডিওটি সকাল ১০টায় এম এম মোরসালিন (M M Morsalin) নামের ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়। ভিডিওতে ক্যাপশন দেওয়া হয়েছে—‘১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে টুঙ্গিপাড়া গ্রামীণ অফিসসহ বিভিন্ন স্থানে কালো পতাকা স্থাপন করা হয়।’
ভিডিওতে দেখা যায়, মোরসালিন ও মাস্ক পরা একজন ব্যক্তি টুঙ্গিপাড়া উপজেলার কুশলী গ্রামীণ ব্যাংক শাখার সাইনবোর্ড, গেটসহ সামনের সড়কের আশপাশে কালো পতাকা টানান। মাস্ক পরা ব্যক্তিকে চেনা না গেলেও মোরসালিন নামের ব্যক্তি নিষিদ্ধ সংগঠন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের কর্মী বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।
গ্রামীণ ব্যাংকের কুশলী শাখার ব্যবস্থাপক আজাদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আজ সকালে অফিসে এসে দেখতে পাই, আমাদের গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ড, গেটসহ ঘোনাপাড়া-টুঙ্গিপাড়া সড়কের অনেক জায়গায় কে বা কারা কালো পতাকা টানিয়েছে। পরে সিভিল পোশাকে সম্ভবত পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল গ্রামীণ ব্যাংকের সামনে এসে ফিল্ড অফিসার মিরাজুল ইসলামকে ডেকে পতাকা খুলতে বলেন। তখন তাঁদের কথামতো মিরাজুল পতাকা খুলে ফেলেন।’
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলমকে মোবাইল ফোনে কল দিলে তা ধরেননি।

আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে ২০২৪ সালে চাঁদপুরে ছাত্র-জনতার আন্দোলনে বিভিন্ন ঘটনায় করা তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে চাঁদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল মান্নানের আদালতে তাঁকে ভার্চুয়ালি হাজির দেখানো হয়। তিনটি মামলায় আসামি দীপু
৫ মিনিট আগে
ময়মনসিংহে ট্রাক্টর (লরি) ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়কের দাপুনিয়ার সুহিলা বাগানবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে
চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নে সমাজ শাহী মসজিদের পুকুরের ইজারা বাতিল ও কমিটির অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ মঙ্গলবার মসজিদ চত্বরে এই মানববন্ধন করা হয়।
৪৩ মিনিট আগে
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গৃহবধূকে (২০) ধর্ষণের দায়ে জামাল খালাসী (৪৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছর কারাদণ্ড দেওয়া হয়। আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক
১ ঘণ্টা আগে