গাজীপুর সিটি করপোরেশনের নাগরিকেরা বেছে নিয়েছেন তাঁদের নতুন নগরমাতাকে। ২০১৩ সালে যাত্রা শুরু করা দেশের সবচেয়ে বড় সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন এই নির্বাচনের আগে মেয়রের মা হিসেবে পরিচিতি পাওয়া জায়েদা খাতুন। ১৬ হাজার ১৯৭ ভোটে তিনি হারিয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আজমতউল্লা খানকে।
৪৮০টি কেন্দ্রের ফলাফলে টেবিল ঘড়ি প্রতীকে জায়েদা খাতুন পেয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী নৌকা প্রতীকে ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট পেয়েছেন।
মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৬৩ জন। প্রদত্ত ভোট ৫ লাখ ৭৫ হাজার ৫০, যা মোট ভোটের ৪৮ দশমিক ৭৫ শতাংশ।
প্রথমবার ২০১৩ সালের নির্বাচনেও বিএনপির প্রার্থী এম. এ মান্নানের কাছে হেরেছিলেন আজমত। বলা যায়, এবারের হারে গাজীপুরে তাঁর রাজনীতির পথ অনেকটাই সংকুচিত হলো।
ফল ঘোষণার পরপরই সেখানে উপস্থিত গাজীপুরের সাবেক মেয়র, আওয়ামী লীগ থেকে স্থায়ী বহিষ্কার হওয়া জাহাঙ্গীর আলম নিজের প্রতিক্রিয়ার বলেন, ‘এই জয় গাজীপুরে মানুষের।’
পুরো নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের কারণে ধারণা ছিল ভোটগ্রহণের পর দুয়েক ঘণ্টার মধ্যেই হয়তো ফলাফল ঘোষণা হয়ে যাবে। সেই সময় গিয়ে ঠেকল রাত দেড়টায়। রাত সোয়া ১টার কিছু পরে ৪৮০ কেন্দ্রের মধ্য সবগুলোর ফলাফল ঘোষণা করেন জিসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম। এ সময় বঙ্গতাজ অডিটরিয়ামে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ছাড়া আর কোনো মেয়র পদপ্রার্থী বা তাঁদের সমন্বয়কদের কেউ উপস্থিত ছিলেন না।
এ সময় পুলিশের উপকমিশনার ইব্রাহীম খান বলেন, ‘ফল ঘোষণার ৭২ ঘণ্টার মধ্যে কোনো মিছিল ও স্লোগান দেওয়া যাবে না। উৎসবমুখর পরিবেশে যেভাবে ভোট দিয়েছেন। যা-ই ফলাফল হয়েছে সবাই মেনে সংযত থাকবেন।’
বিএনপি নির্বাচনে না থাকলেও টঙ্গীর প্রভাবশালী বিএনপি পরিবারের সদস্য সরকার শাহনুর ইসলাম (রনি সরকার) স্বতন্ত্র প্রার্থী (হাতি) পেয়েছেন ২৩ হাজার ২৬৫ ভোট। জাতীয় পার্টির প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন ১৬ হাজার ৩৬২ ভোট, ইসলামি আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান পেয়েছেন ৪৫ হাজার ৩৫২ ভোট, মাছ প্রতীকের আতিকুল ইসলাম ১৬ হাজার ৯৭৪, গোলাপ ফুলের মো. রাজু আহমেদ ৭ হাজার ২০৬ ও ঘোড়া প্রতীকের হারুন অর রশিদ ২ হাজার ৪২৬ ভোট পেয়েছেন। নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পাওয়া প্রার্থীর সঙ্গে সবচেয়ে কম ভোট পাওয়া প্রার্থীর পার্থক্য ২ লাখ ৩৬ হাজার ৫০৮।
২০১৮ সালে নৌকা প্রতীকে গাজীপুরের মেয়র নির্বাচিত হন ব্যবসায়ী জাহাঙ্গীর আলম। কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির অভিযোগে মেয়াদ পূরণের আগেই নিজের পদ হারাতে হয় তাঁকে। দল থেকে সাময়িক বরখাস্তও হন। এবারের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে দাঁড়ানোর পর হন স্থায়ী বহিষ্কার। কিন্তু নিজের বয়স্ক মাকে নিয়ে মাঠে ছিলেন। ‘আম্মাজান’ চলচ্চিত্রের শীর্ষ সংগীত ‘আম্মাজান আম্মাজান আপনি বড় মেহেরবান’ গান বাজিয়ে গত কয়েক দিন ধরে ছুটেছেন গাজীপুরের এ মাথা থেকে ও মাথা। ২৫ মের নির্বাচনের ফলাফল নিজেই বলে দিল অনেক প্রশ্নের উত্তর।

কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে সৈয়দ নজরুল ইসলাম সেতুর ওপর ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ভৈরব পৌর শহরের চণ্ডীবের এলাকার দুলাল মিয়ার ছেলে আব্দুল্লাহ হামজা (৩৮) এবং পলত
১৯ মিনিট আগে
ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আরিফ হোসেন (১৭) ও সোহান আহমেদ (১৭) নামের মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল আড়ুয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আরিফ হোসেন সদর উপজেলার বিজয়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং সোহান আহমেদ
২২ মিনিট আগে
শরীয়তপুরের নড়িয়া উপজেলার আমির হোসেন তালুকদার জীবিকার সন্ধানে ৩০ বছর আগে মালয়েশিয়া পাড়ি দেন। কিন্তু সেখানে যাওয়ার তিন বছর পরই তিনি নিখোঁজ হয়ে যান। পরে ১৫ বছর মালয়েশিয়ার জঙ্গলে কাটান তিনি। অবশেষে ২৭ বছর নিখোঁজ থাকার পর দেশে ফিরছেন আমির হোসেন।
৪৩ মিনিট আগে
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, একটি লরির সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৮ মাস বয়সী একটি শিশু রয়েছে। দুর্ঘটনায় শিশুটির মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর হবে।
১ ঘণ্টা আগে