
গাজীপুরের কাপাসিয়ার টোক ইউনিয়নের আড়ালিয়া এলাকায় ব্রহ্মপুত্রের শাখা নদীতে সেনাবাহিনীর অভিযান চালানোর পরও বন্ধ হয়নি অবৈধভাবে বালু উত্তোলন। দিনের বেলা কার্যক্রম বন্ধ থাকলেও সন্ধ্যার পর শুরু হয় বালু উত্তোলনের মহোৎসব, যা চলে পুরো রাত। এতে নদীভাঙনে বিলীন হয়ে গেছে অন্তত ৫০ বিঘা ফসলি জমি। হুমকিতে রয়েছে আড়ালিয়া চরপাড়ার ২৫–৩০টি পরিবার ও একটি সেতু।
স্থানীয়দের অভিযোগ, দুই পাশের প্রভাবশালী মহলের ছত্রছায়ায় চলছে এই অবৈধ কর্মকাণ্ড। অভিযোগ করেও মিলছে না প্রতিকার। মনোহরদীর লেবুতলা ইউনিয়নের গাঙ্কুলকান্দি কবরস্থান নদীগর্ভে বিলীন হয়ে গেছে ইতিমধ্যে। নদীর দুই পাড়ে কাপাসিয়া উপজেলার টোক, বারিষাব, ঘাগটিয়া, সনমানিয়া ও দুর্গাপুর এবং নরসিংদীর মনোহরদী উপজেলার সীমান্ত এলাকা অবৈধ ড্রেজিংয়ে বিপর্যস্ত।
২০২০ সালে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নদীটি খনন করে নাব্য ফিরিয়ে আনা হয়। কিন্তু এখন আবার সেই নদীতেই চলছে বেপরোয়া বালু উত্তোলন। স্থানীয়দের অভিযোগ, টোক ইউনিয়ন বিএনপির সদস্য আবু বকর সিদ্দিক কিরণ, মনোহরদী আওয়ামী লীগ নেতা কাজল মৃধা এবং যুবদল নেতা জহিরুল ইসলাম মিলে অন্তত ৩০–৩৫ জন প্রভাবশালীকে শেয়ার দিয়ে এ কার্যক্রম পরিচালনা করছেন।
আড়ালিয়া গ্রামের কৃষক তানভীর আহম্মেদ শরীফ জানান, অবৈধ উত্তোলনের ফলে তাঁর দেড় বিঘা জমি নদীতে বিলীন হয়ে গেছে। নদীর প্রস্থ যেখানে ৮০ ফুট থাকার কথা, সেখানে খননের ফলে তা বেড়ে গেছে প্রায় ৪০০ ফুটে। কিছু জায়গায় গভীরতাও ৪৫–৫০ ফুট ছাড়িয়ে গেছে।
স্থানীয়রা আরও জানান, নদীতে মাছ পাওয়া এখন বিরল। প্রতিবছর কয়েকজন করে গভীর পানিতে ডুবে মারা যাচ্ছেন। গত কয়েক বছরে এমন মৃত্যু হয়েছে পাঁচজনের।
অভিযুক্ত আবু বকর সিদ্দিক কিরণ বলেন, তিনি এখন বালু উত্তোলনের সঙ্গে জড়িত নন। বরং ২০১৭ সালে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে হাইকোর্টে রিট করে ড্রেজিং বন্ধ করেছিলেন। এখন তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
এ বিষয়ে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনীম বলেন, ‘কয়েক মাস আগে ওই এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে বালু উত্তোলন বন্ধ করা হয়েছিল। আবারও খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে সৈয়দ নজরুল ইসলাম সেতুর ওপর ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ভৈরব পৌর শহরের চণ্ডীবের এলাকার দুলাল মিয়ার ছেলে আব্দুল্লাহ হামজা (৩৮) এবং পলত
৯ মিনিট আগে
ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আরিফ হোসেন (১৭) ও সোহান আহমেদ (১৭) নামের মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল আড়ুয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আরিফ হোসেন সদর উপজেলার বিজয়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং সোহান আহমেদ
১২ মিনিট আগে
শরীয়তপুরের নড়িয়া উপজেলার আমির হোসেন তালুকদার জীবিকার সন্ধানে ৩০ বছর আগে মালয়েশিয়া পাড়ি দেন। কিন্তু সেখানে যাওয়ার তিন বছর পরই তিনি নিখোঁজ হয়ে যান। পরে ১৫ বছর মালয়েশিয়ার জঙ্গলে কাটান তিনি। অবশেষে ২৭ বছর নিখোঁজ থাকার পর দেশে ফিরছেন আমির হোসেন।
৩৩ মিনিট আগে
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, একটি লরির সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৮ মাস বয়সী একটি শিশু রয়েছে। দুর্ঘটনায় শিশুটির মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর হবে।
৩৬ মিনিট আগে