
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা ও তিন চাকার যান চলাচল বন্ধে অভিযান চালানোর সময় পুলিশের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
আজ শনিবার দুপুরে উপজেলার সফিপুর আনসার একাডেমির ৩ নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর অংশে দীর্ঘদিন ধরে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশাসহ বিভিন্ন ধরনের তিন চাকার যান চলাচল করছে। আজ শনিবার দুপুরে এসব যান মহাসড়কে উল্টো পথে চলাচল বন্ধে অভিযান চালায় হাইওয়ে পুলিশ। এ সময় আনসার একাডেমির ৩ নম্বর গেট এলাকায় কয়েকটি অটোরিকশা আটক করার চেষ্টা করা হয়।
এ সময় অটোরিকশা আটক ও ছাড়ানোকে কেন্দ্র করে চালকদের দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে পুলিশের গাড়িতে আঘাত করার অভিযোগ ওঠে। এতে তিনজন কমিউনিটি পুলিশ সদস্য আহত হন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় জড়িত সন্দেহে সাইফুল ইসলাম (৪২), সেলিম হোসেন (২১), লিটন মিয়া (৩৮) ও আরমান হোসেন (৩৯) নামে চারজনকে আটক করা হয়েছিল। পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
চারজনকে আটকের খবর ছড়িয়ে পড়লেও বিষয়টি অস্বীকার করেছেন নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী খান। তিনি বলেন, মহাসড়কে উল্টো পথে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে শনিবার আনসার একাডেমির ৩ নম্বর গেট এলাকায় অভিযান চালানো হয়। অভিযান চলাকালে অটোরিকশা আটক ও ছাড়ানোকে কেন্দ্র করে চালকদের দুই পক্ষের নেতা আরমান ও শরিফ পক্ষের মধ্যে ঝগড়া হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ অভিযান বন্ধ করে সেখান থেকে চলে আসে।

চাঁদপুরের কচুয়ায় ইমাম হোসেন (৭০) নামে এক বৃদ্ধকে রাস্তা থেকে তুলে নিয়ে মারধরের পর হত্যার অভিযোগ উঠেছে। বিদেশে লোক পাঠানোকে কেন্দ্র করে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে দাবি করেছে নিহতের পরিবার। তবে এ ঘটনায় শনিবার পর্যন্ত থানায় কোনো মামলা বা লিখিত অভিযোগ হয়নি...
২ মিনিট আগে
মাগুরার মহম্মদপুরে নছিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী সুজয় সাহা নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত সুজয় সাহা (২৫) উপজেলার বিনোদপুর কাঁচাবাজার এলাকার দুধু কুমারের ছেলে। তিনি প্রাণ কোম্পানির সরবরাহকারী হিসেবে কর্মরত ছিলেন।
১১ মিনিট আগে
নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য (এমপি) মো. আব্দুল আজিজকে শিক্ষকদের চাঁদার টাকায় সংবর্ধনা দেওয়ার অভিযোগ উঠেছে। আজ শনিবার দিনব্যাপী গুরুদাসপুর উপজেলা চত্বরে মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে এ সংবর্ধনা ও ‘শিক্ষার মান উন্নয়নে সভা’ অনুষ্ঠিত হয়।
১১ মিনিট আগে
সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের দশলিয়া গ্রামে বসতভিটার সীমানা নিয়ে নিহত আদা চন্দ্র দাসের সঙ্গে তাঁর বড় ভাই নিপেন চন্দ্র দাসের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ৩ জুলাই নিপেন চন্দ্র দাস বিরোধপূর্ণ জায়গায় টয়লেট নির্মাণ শুরু করলে দুই পরিবারের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।
১৮ মিনিট আগে