গাজীপুর সিটি করপোরেশনের তিন কাউন্সিলরকে প্যানেল মেয়র নির্বাচিত করে মেয়রের নেওয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। কাউন্সিলর নুরুল ইসলাম নুরুর করা রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এ আদেশ দেন।
সেই সঙ্গে তাদের নির্বাচিত করার সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। তিন প্যানেল মেয়র হলেন–কাউন্সিলর মাসুদুল হাসান বিল্লাল, মোছা. রাখি সরকার ও মো. মিজানুর রহমান।
রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ বি এম আলতাফ হোসেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, তিন কাউন্সিলরকে বৈঠক ছাড়াই প্যানেল মেয়র ঘোষণা করা হয়েছিল।
বিষয়টি চ্যালেঞ্জ করলে হাইকোর্ট ওই সিদ্ধান্ত ৬ মাসের জন্য স্থগিত করে রুল জারি করেছেন। এখন এরা প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না।

রাজধানীর বিভিন্ন প্রধান সড়কে সৌন্দর্যবর্ধন ও চলাচলের সুবিধার্থে ৬১৫টি ডেকোরেটিভ পোল (আলংকারিক খুঁটি) স্থাপন করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। পর্যায়ক্রমে এসব পোল স্থাপনের কাজ শুরু হবে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন...
২ মিনিট আগে
নীলফামারীর জলঢাকায় ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়ম এবং স্বজনপ্রীতির অভিযোগে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ রোববার বেলা ১১টার দিকে জলঢাকা জিরো পয়েন্ট মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
১১ মিনিট আগে
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত ক্লিনিক পরিচালক ইউসুফ আলীকে (৪৫) গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন সহপাঠী ও শিক্ষার্থীরা।
২২ মিনিট আগে
সকাল সাড়ে ৯টার দিকে বিচারকের পিয়ন ফোন করে তাঁকে খাসকামরায় ডেকে নেন। তিনি সঙ্গে গাড়ির লগবই নিয়ে যান। লগবইয়ে তাঁর ডিউটি শুরু সকাল ৭টার সময় লেখা ছিল। ৭টা লেখার কারণ জানতে চান বিচারক। বাচ্চু তখন বলেন, ‘স্যার, আপনি ৮টার সময় গাড়িতে ওঠেন। ৭টার সময় যদি গাড়ি না পৌঁছায়, তাহলে গাড়ি ধোয়া-মোছা ও পরিষ্কা
২৫ মিনিট আগে