গাজীপুরের শ্রীপুরে ঈদুল আজহা উপলক্ষে কোরবানির জন্য এ বছর চাহিদার তুলনায় কম পশু রয়েছে। গো–খাদ্যের অতিরিক্ত দামের কারণে খামার ও প্রান্তিক পর্যায়ে গরু কম পালন করায় এ ঘাটতি দেখা দিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রাণিসম্পদ কর্মকর্তা ও খামারিরা।
শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ বছর ঈদুল আজহায় কোরবানি দেওয়ার জন্য পশুর চাহিদা রয়েছে ২৬ হাজার ৭২৭ টি। তবে চাহিদার তুলনায় ২ হাজার ৬০৬টি পশু কম রয়েছে।
উপজেলায় ২ হাজার ৫৯ জন ছোট-বড় খামারি কোরবানির জন্য প্রস্তুত করেছেন ২৪ হাজার ১২১টি পশু। কোরবানির জন্য প্রস্তুত হওয়া পশুর মধ্যে আছে ৭ হাজার ৫৮০টি ষাঁড়, ১ হাজার ১৮৯টি বলদ, ৩ হাজার ৪৬৬টি গাভি, ২৩৭টি মহিষ, ১১ হাজার ৪৩৬টি ছাগল ও ২১৩টি ভেড়া।
এ বিষয়ে ময়না ডেইরি ফার্মের ব্যবস্থাপক মো. জুবায়ের হোসেন বলেন, ‘এ বছর গো–খাদ্যের অস্বাভাবিক দাম বেড়েছে। যার কারণে গরু পালনে খামারিদের সমস্যায় পড়তে হয়েছে। কষ্টের পরও খামারিরা লাভের মুখ দেখতে পায় না। তারপরও এ বছর কোরবানির জন্য দেশি শাহী ওয়ালসহ বিভিন্ন জাতের ৬০টি গরু প্রস্তুত করেছি। ভালো দামের আশায় গরুগুলোকে কাঁচা ঘাস, খড়ের সঙ্গে নিয়মিত পুষ্টিকর ও দানাদার খাদ্য খাওয়াচ্ছি।’
গাজীপুর জেলা ডেইরি ফার্মা অ্যাসোসিয়েশনের সভাপতি আকরাম হোসেন বাদশা বলেন, গরু মোটাতাজা করতে গিয়ে খামারিদের অতিরিক্ত খরচ হয়। এর সঙ্গে খামারে কর্মরত কর্মচারীদের বেতন দিয়ে খামারিদের কিছুই থাকে না। এ জন্য অনেক খামারি গরু মোটাতাজাকরণ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।
তিনি আরও বলেন, ঈদের সময় বিদেশি গরু এসে গরুর দাম কমিয়ে ক্ষতির মুখে পড়ে প্রান্তিক পর্যায়ের খামারিরা। এ জন্য বিদেশ থেকে অবৈধ পথে আসা গরু আসা বন্ধ করা জরুরি।
শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতিয়ার রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘এ বছর উপজেলায় কোরবানির পশু কিছু ঘাটতি রয়েছে। গো–খাদ্যের অতিরিক্ত দামের কারণে এই সমস্যা হয়েছে বলে আমরা চিহ্নিত করেছি। পাশাপাশি গরু মোটাতাজাকরণে ক্ষতিকারক কোনো খাদ্য না খাওয়ানোর জন্য প্রতিনিয়ত খামারিদের সচেতন করা হচ্ছে।’

রাজধানীর ধানমন্ডিতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামের এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধানমন্ডির মীনাবাজার এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দেড় মাসে ৯ বার চুরি হয়েছে। এসব ঘটনায় ২৫টি বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ কয়েক লাখ টাকার কেব্ল চুরি গেছে। এ ছাড়া রানওয়ে থেকে আন্ডারগ্রাউন্ড কেব্ল, রানওয়ের লাইট, লাইটের ফেজ ও লুপিং নিয়ে গেছে চোরেরা।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহে হাত ধোয়ার অভ্যাসে ঘাটতি, নির্দিষ্ট স্থানে সাবান বা হ্যান্ডওয়াশ না থাকায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। বিশেষ করে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ জনবহুল এলাকায় হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় উদ্বেগের দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে
জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী আলফাজ আহম্মেদ। পারিবারিক সহযোগিতা ও অদম্য ইচ্ছাশক্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এখন তিনি নিজ এলাকা কুষ্টিয়ার খোকসা উপজেলার গোসাইডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
২ ঘণ্টা আগে