Ajker Patrika

গাইবান্ধায় পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ১৯: ১০
গাইবান্ধায় পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

গাইবান্ধার সাদুল্লাপুরে পুকুরের পানিতে ডুবে সাইবা খাতুন নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার সকালে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের পশ্চিম মান্দুয়ারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সাইবা ওই গ্রামের হোসেন আলীর মেয়ে।

স্বজনেরা জানান, মঙ্গলবার সকালে সাইবাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখেন তাঁরা। পরে পুকুর থেকে তাকে উদ্ধার করে দেখা যায়, শিশুটি মারা গেছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত