
গাইবান্ধার সুন্দরগঞ্জে বিয়ের দাবিতে ছয় দিন ধরে ভাতিজার (২০) বাড়িতে অবস্থান করছেন এক চাচি (২৫)। উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, ওই ভাতিজা বাড়ি থেকে পালিয়েছেন। তিনি ওই নারীর সাবেক স্বামীর চাচাতো ভাইয়ের ছেলে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ওই ভাতিজার বাড়ির উঠানে এলাকাবাসীর ভিড়। গণমাধ্যমকর্মীদের দেখে ভাতিজার পরিবারের লোকজন বাড়ির গেট বন্ধ করে দেন। তবে তাঁরা জানান, ওই চাচি এখনো বাড়ির ভেতরে আছেন।
ছাপরহাটি ইউনিয়ন পরিষদের মেম্বার মো. আনছার আলী বলেন, ‘মেয়েটি জানিয়েছে, ওই ছেলের সঙ্গে সম্পর্ক দুই-তিন বছর ধরে। গত শনিবার থেকে বাড়িতে অবস্থান করছেন, কিন্তু ভাতিজা পালিয়ে গেছেন। ঘটনার তিন দিনের মাথায় মেয়েটির স্বামী তাঁকে তালাক দিয়েছেন।’
ছাপরহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কনক কুমার গোস্বামী বলেন, ‘বিষয়টি আপনাদের মাধ্যমে জানলাম। কেউ আমাকে বলেননি।’
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাকিম আজাদ বলেন, ‘বিষয়টি জানা নেই। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বরগুনার তালতলী উপজেলার ৯টি খাল খননে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা সদস্য ও নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. কামরুজ্জামান বাচ্চু ও তাঁর লোকজন খালগুলো খনন করছেন। দায়সারা খনন করে খালের বাঁধ কেটে পানি প্রবেশ করানো হচ্ছে; যাতে খাল খননের অনিয়ম ধরা না পড়ে।
৪ ঘণ্টা আগে
আমের রাজধানীখ্যাত চাঁপাইনবাবগঞ্জে গাছে গাছে দোল খাচ্ছে আমের মুকুল। সোনালি মুকুলে ভরে উঠেছে আমবাগানগুলো। তবে আবহাওয়া বিরূপ হলে আমের ফলন কেমন হবে তা নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকেরা। সেই সঙ্গে বাগান চাষে বাড়ছে উৎপাদন খরচ। তাই আম বিক্রি করে উৎপাদন খরচ উঠিয়ে শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত লাভের মুখ দেখতে...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় দোকান ব্যবসায়ীদের তিন দিনের মধ্যে ফুটপাত ছাড়ার জন্য সময় বেঁধে (আলটিমেটাম) দিয়েছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ (মো. আবুল হাসনাত)। নির্বিঘ্নে যানবাহন ও পথচারীদের চলাচলের সুবিধার্থে ফুটপাত দখলকারীদর গত ২৫ ফেব্রুয়ারি তিনি এই আলটিমেটাম দিয়েছিলেন।
৪ ঘণ্টা আগে
গতকাল মেলায় প্রবেশ করতেই ঢাকের মৃদু আওয়াজ। রমনা কালীমন্দিরের দিকে বেশ ভিড়। সেখানে উপস্থিত লোকজনের পরনে নতুন জামাকাপড়। অনেকের মুখে আবিরের রং। দোলযাত্রায় আসা পুণ্যার্থী তারা। সেখান থেকে দুই তরুণী মেলায় ঢুকে পড়লেন হাতে আবির নিয়ে। খানিক মাখিয়ে দিলেন বন্ধুদের। আবিরের সেই রং যেন ছড়িয়ে পড়ল পুরো মেলায়।
৫ ঘণ্টা আগে