আজকের পত্রিকার সাংবাদিক মো. ফখরুল ইসলাম ভূঁঞা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার বিকেলে অকস্মাৎ হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়। ২৪ বছরের এই তরুণ আজকের পত্রিকার অনলাইন বিভাগে কাজ করতেন।
আজকের পত্রিকায় তিনি ‘ফাহির ফখরুল’ নামে পরিচিত ছিলেন। তাঁর বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামে। বাবা মো. নজরুল ইসলাম ভূঁঞা ও মা মোসাম্মৎ জুলেখা বেগমের দুই ছেলের মধ্যে তিনি ছিলেন কনিষ্ঠ সন্তান। চলতি মাসের শেষের দিকে বিয়ে হওয়ার কথা ছিল ফাহিরের।
আজ শনিবার সকাল ৮টায় অফিসে এসেছিলেন ফাহির। সারা দিন স্বাভাবিক নিয়মেই দায়িত্ব পালন করেন। এরপর বেলা ৩টার পর তিনি অফিস থেকে বাসায় চলে যান। মোহাম্মদপুর টাউন হলের পাশে ভাড়া করা একটি বাসায় কয়েকজন বন্ধুসহ থাকতেন ফাহির। বাসায় ফেরার পর অসুস্থ হয়ে পড়েন তিনি।
ফাহিরের বন্ধু ফাহমিদা তাপসী আজকের পত্রিকাকে বলেন, বাসায় ফিরে শরীর খারাপের কথা বন্ধু ফয়সাল আহমেদকে জানান ফাহির ফখরুল। এরপর শরীর আরও খারাপ হওয়া শুরু করলে একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। অজ্ঞান অবস্থায় প্রথমে তাঁকে ধানমন্ডির বাংলাদেশ মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, ফাহির মারা গেছেন। এরপর তাঁকে পাশের ইবনে সিনা হাসপাতালে নিয়ে যান বন্ধুরা। সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়। হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ফাহির মারা গেছেন বলে হাসপাতাল থেকে জানানো হয়েছে।
ছবি তোলার শখ ছিল ফাহির ফখরুলের। অবসরে সিনেমা দেখতে পছন্দ করতেন তিনি। এসএসসি, এইচএসির পর ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ (ইউডা) থেকে যোগাযোগ ও গণমাধ্যম বিভাগে ২০১৯ সালে স্নাতক সম্পন্ন করেন ফাহির।
২০১৯ সালের জানুয়ারি থেকে সাংবাদিকতায় সংশ্লিষ্ট হন ফাহির। চলতি বছর তিনি আজকের পত্রিকায় যোগ দেন।

হেফাজতে ইসলামের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও মিথ্যা বক্তব্য, ফতোয়াবাজি এবং হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে হেযবুত তওহীদ। আজ শুক্রবার পিরোজপুরের নেছারাবাদের স্বরূপকাঠি অনলাইন প্রেসক্লাবে সংগঠনটির পিরোজপুর জেলা শাখার উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়...
১ ঘণ্টা আগে
দ্রুত শ্রম আইন ২০২৬ পূর্ণ বাস্তবায়ন, মজুরি বোর্ড গঠন ও গণতান্ত্রিক শ্রমবিধি প্রণয়ন এবং শ্রমিক ছাঁটাই বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি। একই সঙ্গে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন করে শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
১ ঘণ্টা আগে
হাতে মেহেদির রং এখনো শুকায়নি। নববধূকে নিয়ে আনন্দে ভাসছিল পুরো পরিবার। কিন্তু মুহূর্তের এক অসতর্কতায় সেই আনন্দ রূপ নিল শোকে। বাসর রাতেই বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারালেন বর আহমেদ আনাস বাপ্পি (২২)। বিধবা হলেন নববধূ সাইরা খাতুন (১৮)। নববধূকে বাড়িতে আনার কয়েক ঘণ্টার ব্যবধানে বিয়ের বাড়ির আনন্দ পরিণত...
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের ফতুল্লার গাবতলী এলাকায় একটি ইজিবাইক গ্যারেজ ও পাশের ঝুটের গুদামে (গোডাউন) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ আগস্ট) ভোর ৬টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
১ ঘণ্টা আগে