
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মো. জাকির হোসেন বলেছেন, ‘দুর্নীতি প্রতিরোধ ও দমনের কাজ দুর্নীতি দমন কমিশনের একার পক্ষে সম্ভব নয়। সকলের আন্তরিক সহযোগিতা পেলেই আমরা সাফল্যমণ্ডিত হব। পরিবারে কারও স্ত্রী বা সন্তানেরা যদি দুর্নীতি দমন ও প্রতিরোধে কাজ করেন, দুর্নীতিকে ঘৃণা করেন তবে পরিবার ও সমাজে সিংহভাগ দুর্নীতি কমে যাবে।’
আজ রোববার বিকেলে গাজীপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে দুদক মহাপরিচালক এসব কথা বলেন।
এর আগে দুদকের মহাপরিচালক জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন করে এবং বেলুন উড়িয়ে ভাওয়াল রাজদীঘির পশ্চিমপাশে অবস্থিত ভাড়া ভবনে নতুন সমন্বিত জেলা কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে এ উপলক্ষে গাজীপুরের জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় যোগ দেন তিনি।
এ সময় দুর্নীতি দমন কমিশনের সমন্বিত গাজীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোজাহার আলী সরদার জানান, সমন্বিত গাজীপুর জেলা কার্যালয়ে একজন উপপরিচালক, তিনজন সহকারী ও দুজন উপসহকারী পরিচালকসহ মোট জনবল ২৩ জন। এ কার্যালয়ের মাধ্যমে গাজীপুর ও নরসিংদী জেলার দুর্নীতি দমন কমিশনের তফসিলভুক্ত সকল অভিযোগ গ্রহণ করা হবে। পরে দুদক, ঢাকার কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী সেসব অভিযোগ যাচাই করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ অনুষ্ঠানে গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন দুদক পরিচালক মো. সফিকুর রহমান ভূঁইয়া। এতে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের পরিচালক আব্দুল্লাহ আল জাহিদ, দুর্নীতি দমন কমিশনের সমন্বিত গাজীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোজাহার আলী সরদার, গাজীপুর জেলার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, গাজীপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আব্দুল বারী ও সাধারণ সম্পাদক অধ্যাপক মুকুল কুমার মল্লিক, নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. বশিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের অন্যান্য কর্মকর্তারা ছাড়াও অনেক সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩২ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৮ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে