বাংলাদেশ-চীনের সম্পর্ক সুন্দর ও দীর্ঘজীবী হোক বলে মন্তব্য করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। আজ শনিবার বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ইউনান কমার্শিয়াল রিপ্রেজেনটেটিভ কর্তৃক আয়োজিত ‘কালারফুল ইউনান’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘৩ লাখ ৯৪ হাজার বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত ইউনান প্রদেশ, যার মধ্যে ৮০ ভাগ সমতল। বাংলাদেশের চাইতে যা প্রায় তিন গুন বড়। যদিও জনসংখ্যা অনেক কম, মাত্র ৫ কোটি। চীনের এই প্রদেশের একটা ন্যাচারাল প্রতিরোধ ব্যবস্থা আছে। একপাশে আছে ভিয়েতনাম, একপাশে মিয়ানমার।’
প্রতিমন্ত্রী বলেন, ‘ইউনান প্রদেশে বিপুল পরিমাণে ফুল উৎপাদন হয়। আমি যখন ইউনানে যাই, তখন এত ফুল দেখে ভেবেছিলাম এগুলো আসল নাকি কাগজের? পর্যটনের দিক থেকে ইউনান অসাধারণ স্থান। তার অন্যতম কারণ হলো জনসংখ্যার ঘনত্ব কম। আমাদের ঢাকায় জনসংখ্যার ঘনত্ব এত বেশি যে, পর্যটনের জন্য যা উপযুক্ত হয়ে উঠছে না। তবুও আমরা উন্নতির চেষ্টা করছি।’
কে এম খালিদ বলেন, ‘চীনের সঙ্গে আমাদের যে বাণিজ্যিক লেনদেন, সেটি অসমান। আমাদের শিল্পপতি, ব্যবসায়ীদের অনুরোধ করব যে বাণিজ্যিক লেনদেনের এই অসমতা কমিয়ে আনতে। বিশেষত যারা প্রাইভেট সেক্টরের ব্যবসায়ী, তারা এগিয়ে আসলে এ অসমতা অনেকটাই কেটে যাবে।’
আয়োজিত মেলায় ইউনান প্রদেশের সংস্কৃতি, ফুল, বিভিন্ন ধরনের অরগানিক খাবার এবং নানা ধরনের পণ্য প্রদর্শন করা হয়। এ ছাড়া ইউনান প্রদেশ সম্পর্কিত একটি তথ্যচিত্রও প্রদর্শিত হয়।

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে ১০ শ্রমিকের মৃত্যুর এক মাস পেরিয়ে গেছে। তবে স্বজনদের কান্না থামেনি। সন্তান হারানোর শোকে কাঁদছেন সানি জলদাসের মা আশোকী জলদাস। অন্যদিকে স্বামী পলাশ জলদাসকে হারিয়ে অনাগত সন্তানকে নিয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন তাঁর ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ভৌমি
২ ঘণ্টা আগে
রাজধানীর মধ্য বাড্ডায় প্রায় দেড় মাস ওয়াসার সরবরাহ করা পানিতে ময়লা ও তীব্র দুর্গন্ধের অভিযোগ উঠেছে। বাসিন্দারা বলছেন, পানি ফুটিয়েও গন্ধ দূর হচ্ছে না। অনেকে খাওয়ার জন্য বোতলের পানি কিনতে বাধ্য হচ্ছেন। বিশুদ্ধ পানির সংকটের কারণে এলাকায় ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত রোগের প্রকোপও বেড়েছে বলে জানিয়েছেন স্থা
২ ঘণ্টা আগে
দিনাজপুরের ফুলবাড়ী ১০৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৭২টিতেই দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য। ফলে বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। এ ছাড়া ৮০টি বিদ্যালয়ে নেই কোনো নৈশপ্রহরী কাম দপ্তরি।
২ ঘণ্টা আগে
বরিশালে মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে রোজা পরিবহন নামক একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ডোবায় পড়ে গেছে।
৪ ঘণ্টা আগে