
মোবাইল ফোনে খুদে বার্তা পাঠিয়ে চাকরি বা খণ্ডকালীন চাকরির কথা বলে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয় একটি প্রতারক চক্র। এই চক্রের সদস্য মোশারফ হোসেনকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
গতকাল রোববার রাজধানীর ভাটারার জোয়ারসাহারা এলাকা থেকে মোশারফকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দুটি মোবাইল ফোন ও একটি সিমকার্ড জব্দ করা হয়েছে।
আজ সোমবার এটিইউয়ের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার (এসপি) ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল এ তথ্য জানিয়েছেন।
এসপি বলেন, চক্রের প্রতারণার শিকার হয়ে আরাফাত হোসেন নামে এক ভুক্তভোগী ডিএমপির রামপুরা থানায় একটি মামলা করেন। মামলার তদন্তে নেমে প্রতারণার চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে এটিইউ। এর আগে এই চক্রের সদস্য হিমেলকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যে মোশারফকে গ্রেপ্তার করা হয়।
এসপি রাসেল আরও বলেন, ভুক্তভোগী তাঁর ফোনে আসা মেসেজে সাড়া দিলে চক্রটি বিকাশ নম্বরে ৪৫০ টাকা পাঠায়। পরে তাঁকে একটি টেলিগ্রাম আইডিতে যুক্ত করা হয়। এভাবে কয়েক ধাপে টাকা নেওয়া-দেওয়ার মাধ্যমে বিশ্বাস অর্জন করে চক্রের সদস্যরা। পরে ব্যাংক হিসাব নম্বরে কয়েক দফায় ১ লাখ ৪৯ হাজার টাকা নিয়ে যোগাযোগ বন্ধ করে দেয়। এতে ভুক্তভোগী থানায় প্রতারণার অভিযোগ করেন।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩৫ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৪১ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে