
রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগ করাতিটোলা এলাকা থেকে চারটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. সজীব (২৮), মো. হিমু (৩২), মো. তুষার (২৫), মো. জয় (২৫), মো. টুটুল (৩৩) ও মো. ইমরান (৩৪)।
পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে একটি প্রাইভেট কারে মাদক ঢাকায় আনা হচ্ছে —এমন খবরে চেকপোস্ট বসানো হয়। পরে ওই চেকপোস্টে প্রাইভেট কারে থাকা পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় এদের কাছে কোনো মাদক পাওয়া যায়নি। তবে এই পাঁচজনকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যে গেন্ডারিয়ার একটি ফ্ল্যাটে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে ওই ফ্ল্যাটের খাটের নিচ থেকে বিদেশি চারটি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আজ সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন।
ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এই সংবাদ সম্মেলনে জানানো হয়, যাত্রাবাড়ী থানা-পুলিশের একটি দল খবর পায় যে, চট্টগ্রাম থেকে একটি প্রাইভেটকারে করে মাদকের চালান ঢাকায় আনা হচ্ছে। এর ভিত্তিতে যাত্রাবাড়ীর মাতুয়াইল ইউ টার্ন সংলগ্ন মুক্তি পেট্রল পাম্পের সামনে চেকপোস্ট বসানো হয়। পরে ওই প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালানো হয়। ওই গাড়িতে থাকা পাঁচজনকে আটক করা হয়। তবে তাদের দেহ ও গাড়ি তল্লাশি করে কোনো মাদক পাওয়া যায়নি। পরে তাদের জিজ্ঞাসাবাদে গেন্ডারিয়ার স্বামীবাগ করাতিটোলা এলাকার একটি ফ্ল্যাটে মাদক থাকার তথ্য পাওয়া যায়। সেখানে অভিযান চালিয়ে সজীব ও হিমুর দেওয়া তথ্য অনুযায়ী একটি কক্ষের খাটের নিচে প্লাস্টিকের ব্যাগে রাখা চারটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় একটি প্রাইভেট কার ও ছয়টি স্মার্টফোন জব্দ করা হয়।
যুগ্ম কমিশনার মো. ফারুক হোসেন বলেন, গ্রেপ্তার সজীবকে ওয়ারী বিভাগের শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্র-মাদকের কারবারি হিসেবে পরিচিত সজল ওরফে অটো সজলের ছোট ভাই হিসেবে শনাক্ত করা হয়েছে।
তিনি বলেন, গত ২ মার্চ মাদকবিরোধী বিশেষ অভিযান চালানোর সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক পরিদর্শককে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ওয়ারী থানায় মামলা হয়। তদন্তে তিনজনকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে একটি ৯ এমএম পিস্তল, একটি ৩২ বোর রিভলবার, একটি ৭.৬৫ এমএম পিস্তল ও ২৩টি গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে জানা যায়, ওই ঘটনায় ব্যবহৃত অস্ত্র সজল ওরফে অটো সজল সরবরাহ করেছিলেন বলে পুলিশ জানিয়েছে। এরপর গত ১৮ জুন গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ীর সায়েদাবাদ এলাকা থেকে সজল ওরফে অটো সজলকে আটক করা হয়। সজলকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে গেন্ডারিয়ার স্বামীবাগে তার ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখানে দুটি পিস্তল, চারটি ম্যাগাজিন, ৭৭ টি গুলি, ৫৯ গ্রাম হেরোইন, হেরোইন তৈরির উপকরণ, মাদক বিক্রির ২২ হাজার ৯৬০ টাকা ও চারটি মুঠোফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় গেন্ডারিয়া থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

খুলনা বিভাগে ডেঙ্গু সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ২১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ১৮১ জন এবং বেসরকারি হাসপাতালে ৩৪ জন ভর্তি হন।
১ ঘণ্টা আগে
শাহাব উদ্দিনের স্ত্রী জানান, রোববার বিকেল ৩টার দিকে বাসা থেকে বের হন তাঁর স্বামী। এ সময় শাহাব উদ্দিন তাঁর নাতনিকে দেখে রাখার কথা বলে ঘর থেকে বেরিয়ে যান। এরপর রাতে তারা জানতে পারেন যে, শাহাব উদ্দিনকে গলা কেটে হত্যা করে রাস্তার পাশে ফেলে যাওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
সিলেটের জৈন্তাপুরে গেটলক বাসের ধাক্কায় নুসরাত জাহান তাসনিম (১৫) নামের এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চিকনাগুল এলাকায় সিলেট গ্যাস ফিল্ডসের প্রধান ফটকের সামনে সিলেট-তামাবিল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে
গত শনিবার গভীর রাতে গণপতি চক্রবর্তীর বাড়ি থেকে চারজনের মরদেহ উদ্ধারের সময় প্রতিবেশী সিদ্ধার্থকে তাঁর চাচার বাড়ি থেকে আটক করে পুলিশ। একই সময় মুগ্ধর বাড়িতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান। পরে শ্মশান এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
১ ঘণ্টা আগে