
হোলি আর্টিজানে হামলার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ৬৩ জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছেন কাউন্টার টেররিজম ও ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মো. আসাদুজ্জামান। আজ বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মো. আসাদুজ্জামান বলেন, ‘হোলি আর্টিজানে হামলার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার করেছি। হোলি আর্টিজানে হামলা মামলার তদন্তে ২১ জনের সম্পৃক্ততার প্রমাণ পায় পুলিশ। যার মধ্যে ১৩ জন আসামি বিভিন্ন সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নিহত হয়। ঘটনার সঙ্গে জড়িত ৭ আসামিকে ফাঁসি ও মিজানুর রহমান নামের একজনকে খালাস দেওয়া হয়।
সিটিটিসির প্রধান বলেন, হোলি আর্টিজানে নৃশংস হামলার পর গত পাঁচ বছরে সংস্থাটি একের পর এক সফল অভিযানের মাধ্যমে উগ্রবাদী কর্মকাণ্ডকে কঠোরভাবে প্রতিহত করেছে। একের পর এক অভিযান চালিয়ে জঙ্গিদের নেটওয়ার্ক ধ্বংস করা হয়েছে।
দেশের বাইরে থেকে ভেতরে জঙ্গি তৎপরতার বিষয়ে মো. আসাদুজ্জামান বলেন, দুজন ব্যক্তি দেশের বাইরে থেকে জঙ্গি তৎপরতায় অংশ নিচ্ছে। তাদের ব্যাপারে তদন্ত করা হচ্ছে। দেশে তাদের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে।
২০১৬ সালের ১ জুলাই রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলায় ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করা হয়। পরের দিন অর্থাৎ ২ জুলাই বাংলাদেশ সেনাবাহিনী সমন্বয়ে অপারেশন থান্ডারবোল্টে ঘটনাস্থলে পাঁচ জঙ্গি নিহত হয়। তারা হলো মোবাশ্বের, রোহান ইবনে ইমতিয়াজ, নিবরাস ইসলাম, খায়রুল ইসলাম পায়েল ও শফিকুল ইসলাম উজ্জ্বল।

চট্টগ্রামের রাউজানে থামছে না খুনের মিছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৮ আগস্ট শ্রমিক লীগ নেতা আবদুল মান্নান হত্যার মধ্য দিয়ে শুরু হওয়া এই রক্তপাত দুই বছরেও থামেনি। একের পর এক রাজনৈতিক বিরোধ, আধিপত্য বিস্তার এবং সশস্ত্র সন্ত্রাসের বলি হয়েছেন ২৭ জন। তাঁদের ২০ জনই রাজনৈতিক কারণে লাশ হয়েছেন।
২ ঘণ্টা আগে
মেট্রোরেলের নিয়ন্ত্রণ নিয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মধ্যে আবার রশি টানাটানি চলছে। মেট্রোরেল পরিষেবাকে ‘অত্যাবশ্যক পরিষেবা’ ঘোষণার জন্য মেট্রোরেল আইন, ২০১৫ সংশোধনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ডিএমটিসিএলের প্রস্তাব ঘিরে এবারের....
৩ ঘণ্টা আগে
খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজারের কাছাকাছি চলে গেছে। এখানে দিন দিন ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করেছে। সরকারি হিসাবের তুলনায় আক্রান্তের সংখ্যা কয়েক গুণ। হাসপাতালগুলোতে রোগীদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। মশকনিধন কার্যক্রম জোরদার করা হলেও কোনো কাজ হচ্ছে না।
৪ ঘণ্টা আগে
রংপুরের কাউনিয়ায় কর্মহীন ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার তিস্তা সেতু সংলগ্ন নদীর পাড়ে জেলা পরিষদের উদ্যোগে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
৬ ঘণ্টা আগে