রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে জাতিসংঘ ও ওআইসিসহ বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসন জাতীয় সংগ্রাম কমিটি। আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে রোহিঙ্গা সংকট ও উত্তরণের উপায় শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় এ আহ্বান জানায় সংগঠনটি। আয়োজনের সহযোগিতায় ছিল ‘বাংলাদেশ সাপোর্টার্স ফোরাম’।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রোহিঙ্গা প্রত্যাবাসন জাতীয় সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক ও কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী। প্রবন্ধে বলা হয়, পালংখালি একটি ইউনিয়নেই সাত লাখ রোহিঙ্গা অবস্থান করছেন। সব মিলিয়ে কক্সবাজারে এখন রোহিঙ্গার সংখ্যা ১২ লাখের বেশি।
গফুর উদ্দিন বলেন, ‘রোহিঙ্গা ইস্যুটি খুবই জটিল। এই সংকট কয়েক দশকের পুরোনো। ২০১৭ সালের ২৫ আগস্টের পর মিয়ানমার থেকে রোহিঙ্গাদের যে ঢল নামে তাতে রাখাইন রাজ্যের জনগোষ্ঠীর বেশির ভাগ বাংলাদেশের কক্সবাজারে চলে আসেন। যার একজনকেও গত পাঁচ বছরে ফেরত পাঠানো সম্ভব হয়নি। এই পাঁচ বছরে রোহিঙ্গা ক্যাম্পে জন্ম নিয়েছে আরও দেড় লাখ শিশু। এই বিপুলসংখ্যক রোহিঙ্গার চাপে দিন দিন নানা ধরনের সংকটে পড়ছে বাংলাদেশ।’
আয়োজক সংগঠনের সভাপতি মুহাম্মদ আতা উল্লাহ খানের সভাপতিত্বে আলোচনায় স্বাগত আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সাপোর্টার্স ফোরামের নেত্রী শাহানা হক, বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী, সাবেক মন্ত্রী ও বিএলডিপির চেয়ারম্যান এম নাজিম উদ্দিন আল আজাদ, কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. কামাল উদ্দিন, ব্যারিস্টার জাকির আহাম্মদ, নাগরিক ভাবনার আহ্বায়ক হাবিবুর রহমান, শিক্ষাবিদ ও নজরুল গবেষক প্রফেসর ড. শহীদ মঞ্জুর, বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন খান মজলিস, ডিআরইউর সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব, প্রযুষের সভাপতি শহিদুল ইসলাম দুলদুল ও গণ আজাদী লীগের সহসভাপতি প্রফেসর এম আমিনুর রহমান।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩২ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৮ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে