
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকায় স্থানীয় বাসিন্দাদের উদ্যোগ ও অর্থায়নে স্থাপিত প্রায় ১ হাজার ৫০০ সিসি ক্যামেরা আইনশৃঙ্খলা রক্ষায় অনন্য ভূমিকা রাখছে। এই উদ্যোগকে অনুকরণীয় হিসেবে বর্ণনা করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, পুলিশের সাফল্যের প্রধান নিয়ামক হলো জনসম্পৃক্ততা।
আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) গুলশান থানায় আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির (এলওসিসি) আয়োজিত এক বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার এ মন্তব্য করেন।
সভায় ডিএমপি কমিশনার বলেন, স্থানীয় জনগণের অংশগ্রহণ ছাড়া শুধু পুলিশ প্রশাসনের পক্ষে অপরাধ দমন সম্ভব নয়। গুলশান-বারিধারা অঞ্চলে যেভাবে নাগরিকেরা আর্থিক সহায়তা দিয়ে পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় এনেছেন, তাতে একদিকে অপরাধ প্রতিরোধ হচ্ছে, অন্যদিকে দ্রুত অপরাধী শনাক্ত করে আইনের আওতায় আনা সহজ হচ্ছে।
সভায় উপস্থিত এলওসিসির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত জানান, গুলশান, বারিধারা, বনানী ও নিকেতন সোসাইটির যৌথ উদ্যোগে পুলিশ ও জনগণের মধ্যে আস্থার সেতুবন্ধন তৈরির উদ্দেশ্যে এলওসিসি প্রতিষ্ঠিত হয়। প্রথম দিকে মাত্র ২৫টি ক্যামেরা দিয়ে কার্যক্রম শুরু হলেও বর্তমানে প্রায় ১ হাজার ৫০০ সিসি ক্যামেরার মাধ্যমে সমগ্র এলাকায় নিরাপত্তাসেবা দেওয়া হচ্ছে।
সংগঠনের মহাসচিব শামসুল আরেফিন চৌধুরী কারিগরি দিক উপস্থাপন করে বলেন, জনগণের অর্থায়নে গড়ে ওঠা এই প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে ডিএমপির তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। তিনি জানান, প্রতিটি ক্যামেরার ফিড সরাসরি থানার নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যুক্ত। ফলে দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে।
সহসভাপতি শওকত হোসেন দিলন বলেন, ‘এলাকাজুড়ে সিসি ক্যামেরা স্থাপনের ফলে স্ট্রিট ক্রাইম নেই বললেই চলে। ছোটখাটো অপরাধও দ্রুত শনাক্ত হয়।’
ডিএমপি কমিশনার সভা শেষে গুলশান থানা ভবনে স্থাপিত সিসিটিভি নিয়ন্ত্রণকক্ষ পরিদর্শন করেন এবং এর কার্যক্রম ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন।
বিশেষ এই সভায় উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার, অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. জিললুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ছাড়া গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন সোসাইটির নেতারা উপস্থিত ছিলেন।

মাদারীপুরে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। সোমবার (১২ মে) রাত ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার শ্রীনদী-কালীরবাজারের আলম মীরেরকান্দি এলাকার আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার চারাতলা বাজারের ঘোড়দহ এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা এই শতবর্ষী বটগাছকে ঘিরে গড়ে তোলা হয়েছে একটি রেস্টুরেন্ট। স্থানীয় দুই যুবক কনক হোসেন ও আবির হাসান গাছটির নামের সঙ্গে মিল রেখে এর নাম দিয়েছেন ‘বৃক্ষবিলাস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’।
৩১ মিনিট আগে
সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগর উপজেলায় নদ-নদীর তীরবর্তী বেড়িবাঁধের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। এসব স্থানে অনেক আগে থেকেই বিভিন্ন স্থাপনা ও ফসলি জমি বিলীন হয়ে গেছে নদ-নদীতে। বর্তমানে বেড়িবাঁধের অন্তত ৪০টি স্থান ঝুঁকিতে রয়েছে।
৭ ঘণ্টা আগে
রাজশাহীর প্রশাসন আম সংগ্রহের তারিখ ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ ঘোষণা করেছে গত এপ্রিলে। কিন্তু তার তোয়াক্কা না করেই দুর্গাপুর ও পুঠিয়া উপজেলায় অপরিপক্ব আম নামাতে শুরু করেছেন অসাধু ব্যবসায়ীরা। এমনকি জেলার সবচেয়ে বড় আমবাজার বানেশ্বর হাটেও মিলছে আম।
৭ ঘণ্টা আগে