
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার সরওয়ার বলেছেন, রাজধানীর বিভিন্ন স্থানে নানা সংগঠনের উদ্যোগে বৈশাখী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ বছর অংশগ্রহণকারীর সংখ্যা আগের তুলনায় বেশি হবে বলে আশা করা হচ্ছে। বাড়তি জনসমাগমের বিষয়টি বিবেচনায় রেখে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট সব নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।
আসন্ন বাংলা নববর্ষ ১৪৩৩ ও পয়লা বৈশাখ উদ্যাপনকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা জোরদার ও যান চলাচল স্বাভাবিক রাখতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ডিএমপি। আজ বুধবার সকালে ডিএমপি সদর দপ্তরে এ-সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সভায় ডিএমপি কমিশনার বলেন, সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে একটি সুপরিকল্পিত ট্রাফিক ব্যবস্থাও বাস্তবায়ন করা হচ্ছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরবচ্ছিন্ন চলাচল বজায় রাখাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান লক্ষ্য।
সভায় বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নিয়ে নিরাপত্তা, চিকিৎসাসেবা, অগ্নিনির্বাপণ ও নগরসেবা-সংক্রান্ত প্রস্তুতি নিয়ে মতামত দেন।
এ ছাড়া সভায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, বাংলা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ডিএমপির পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করা হয় এবং তা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

বরিশালে লোডশেডিংয়ের প্রভাব পড়েছে রোগীদের ওপর। প্রতি এক ঘণ্টা পর লোডশেডিং হচ্ছে শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের নতুন ভবন এবং জেনারেল হাসপাতালে। বিকল্প ব্যবস্থা না থাকায় সেখানে শত শত রোগী দুর্ভোগে পড়েছে।
১ ঘণ্টা আগে
জ্বালানি তেলের সংকটের সুযোগে রাজশাহী ও গাজীপুরের কালীগঞ্জে তেল মজুত ও কালোবাজারির অভিযোগ উঠেছে। রাজশাহীতে ফিলিং স্টেশনের কর্মচারীদের সঙ্গে যোগসাজশ করে অতিরিক্ত তেল সংগ্রহ করে চড়া দামে বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
৪ ঘণ্টা আগে
পার্ক ভিউ হসপিটাল লিমিটেডের অষ্টম বার্ষিক সাধারণ সভা (এজিএম) এস. খালেদ রোডের চট্টগ্রাম ক্লাবে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শেয়ারহোল্ডার এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন...
৭ ঘণ্টা আগে
হজযাত্রীদের ভ্রমণপ্রক্রিয়া সহজ ও নির্বিঘ্ন করতে ‘রোড টু মক্কা’ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই কার্যক্রমের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
৭ ঘণ্টা আগে