
ভারত, ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশে যে হারে দ্রব্যমূল্য বেড়েছে, সেই তুলনায় বাংলাদেশে বাড়েনি বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে চাঁদের হাট আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশে আগে দাবি করা হতো, শ্রমিকের মজুরি হতে হবে সাড়ে তিন কেজি চালের মূল্যের সমান। এখন একজন শ্রমিক কমপক্ষে ১২ থেকে ১৫ কেজি চালের মূল্যের সমান মজুরি পান। মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে। আপনি যদি ভোগ্যপণ্যের দামের কথা চিন্তা করেন, তাহলে দেখবেন ভারত, ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্রসহ সমস্ত দেশে ভোগ্যপণ্যের দাম বেড়েছে। বাংলাদেশে সেই তুলনায় অনেক কম বেড়েছে।’
পৃথিবীতে দ্রব্যমূল্য সব সময়ই বেড়েছে, কখনো কমেনি—এমন দাবি করে তিনি আরও বলেন, ‘যখন বাংলায় দুর্ভিক্ষ হয়, তখন এক আনা অর্থাৎ ১৬ পয়সায় কয়েক কেজি চাল পাওয়া যেত। কিন্তু বাংলায় দুর্ভিক্ষ হয়েছে। দেখতে হবে যে দ্রব্যমূল্যের সঙ্গে মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে কি না। গত ১২ বছরে মানুষের মাথাপিছু আয় বেড়েছে সাড়ে চার গুণ এবং নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে তিন গুণ। মধ্যম আয়ের মানুষেরও ক্রয়ক্ষমতা তার কাছাকাছি বেড়েছে।’
বিএনপি প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি বেশ কিছুদিন ধরে কর্মসূচি পালন করছে। খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবিতে তারা সারা দেশে নির্বিঘ্নে কর্মসূচি করেছে। কিছু কিছু জায়গায় তারা নিজেরা নিজেরা মারামারি করেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা বলে তারা যে কর্মসূচি দিয়েছে, সেটাও তারা দেশের বিভিন্ন জায়গায় পালন করেছে। তাদের কোনো অসুবিধা কোনো জায়গায়ই হয়নি। তারা শান্তিপূর্ণভাবে সমাবেশ করুক সেটিই আমরা চাই। গণতান্ত্রিক ব্যবস্থাকে সংহত করতে এসবের প্রয়োজন আছে।’
তবে আন্দোলনের নামে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘কোনো সমাবেশ করতে গিয়ে যদি বিশৃঙ্খলা করে, যেগুলো বিএনপি সব সময় করে এসেছে, জনজীবনে বিপত্তি ঘটায় কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করে, তখন তো পুলিশকে ব্যবস্থা নিতে হয়। যখন তারা নিজেরা মারামারি করে, সেটা ঠেকানোর জন্যও পুলিশকে ব্যবস্থা নিতে হয়। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অন্যান্য নেতা যাঁরা কথা বলছেন, তাঁদের অনুরোধ জানাব, সরকারের দিকে আঙুল না তুলে নিজেদের মারামারিটা আগে বন্ধ করেন।’

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩২ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৮ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে