ইসলামি বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানি ও আরেক আসামি মাহমুদুল হাসান ওরফে মুর্তজার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে গোয়েন্দা পুলিশ। মতিঝিল থানায় হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এ চার্জশিট দেওয়া হয়।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক রেজাউল করিম। সিএমএম আদালতে মতিঝিল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মোতালেব হোসেন আজ এ তথ্য নিশ্চিত করেছেন। সিএমএম আদালত থেকে মামলাটি ঢাকার সাইবার ট্রাইব্যুনালে বদলির আদেশ দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
চলতি বছরের ৭ এপ্রিল মাওলানা রফিকুল ইসলাম মাদানীসহ ৫ জনের বিরুদ্ধে মামলাটি করেন আদনান শান্ত নামে এক ব্যক্তি। মামলার এজাহারে বলা হয়, ইউটিউব ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মাওলানা রফিকুল ইসলাম মাদানি রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের উসকানিমূলক বক্তব্য ছড়াচ্ছেন। তার এসব বক্তব্য দেশের সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং নিরাপত্তা হুমকির মুখে পড়ছে।
এই মামলার দিনই নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দার নিজ বাড়ি থেকে রফিকুল ইসলামকে আটক করে র্যাব। পরে তাঁকে কয়েক দফা রিমান্ডে পাঠান আদালত। এই মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিনে থাকলেও তাঁর নামে থাকা আরও কিছু মামলার কারণে তিনি মুক্তি পাননি।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩০ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৬ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে