গাজীপুরের শ্রীপুরে নতুন মোবাইল ফোন কেনার টাকা না পেয়ে বাবার সঙ্গে অভিমান করে ছেলে ফাঁসিতে ঝুলে ‘আত্মহত্যা’ করেছে বলে খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকাল উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের জৈনা বাজার এলাকায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোসলেম উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত কিশোর মো. রাকিব হাসান (১৬) নেত্রকোনা জেলার বারহাটা উপজেলার চন্দ্রপুর গ্রামের মালু মিয়ার ছেলে। সে শ্রীপুরের জৈনাবাজার এলাকার মো. মুসলেম চেয়ারম্যানের বাড়িতে বাবা-মার সঙ্গে ভাড়া বাড়িতে থাকত।
নিহতের প্রতিবেশী ভাবি আকলিমা আক্তার বলেন, কিছুদিন ধরে নতুন মোবাইল ফোন কেনার বায়না ধরে রাকিব। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে রাকিব তার বাবার কাছে মোবাইল কেনার জন্য টাকা চায়। কিন্তু তার বাবা টাকা দেয়নি। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে বাড়ির পাশের একটি চায়ের দোকানে কথা-কাটাকাটি হয়। টাকা না দিয়ে বাবা-মা দুজনেই নিজ নিজ কর্মস্থলে চলে যান।
এদিকে টাকা না পেয়ে অভিমান করে নিজ ঘরে দরজা বন্ধ করে বসে থাকে রাকিব। দীর্ঘ সময় কোনো সাড়াশব্দ না পেয়ে স্বজনেরা ডাকাডাকি করে। একপর্যায়ে দরজা ভেঙে ভেতরে গিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রাকিবকে দেখতে পায়। তাঁকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অঞ্জনা সাথী রায় আজকের পত্রিকাকে বলেন, ওই কিশোরকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা। এ বিষয়ে থানায় খবর দেওয়া হয়েছে।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) কবির হোসেন আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বাড়িতে গিয়ে তেমন কাউকে পাওয়া যায়নি। স্থানীয়রা জানিয়েছেন মোবাইল ফোন নিয়ে অভিমান করে আত্মহত্যা করেছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২৯ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৫ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে