রাজধানীর সবুজবাগের একটি বাসা থেকে পাপড়ি ওরফে ময়না (১৫) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সবুজবাগ দক্ষিণগাঁওয়ের বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় সবুজবাগ থানা-পুলিশ।
সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন জানান, সন্ধ্যার দিকে খবর পেয়ে দক্ষিণগাঁওয়ের বাসা থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় সে ওড়না দিয়ে ফ্যানের হুকের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল। ওই কিশোরী শারীরিক প্রতিবন্ধী ছিল। বাসাতেই থাকত। প্রতিবন্ধী হওয়ায় কোনো কাজ করতে পারত না। আজকে বিকেলে ঘরের দরজা বন্ধ করে দেয়। পরে বাসার লোকজন টের পেয়ে অনেক ডাকাডাকি করে ওই কিশোরীকে। কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে দেখতে পায় ওই কিশোরী গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে পুলিশে খবর দেয়।
এসআই ফারুক হোসেন আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তাদের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায়। বাবার নাম মো. মাসুদ।

রাজধানীর দক্ষিণখান এলাকায় ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানায় কর্মরত এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ...
২ ঘণ্টা আগে
বিএসটিআইয়ের মান সনদ গ্রহণের আবেদন না করে সুইটমিট, ফারমেন্টেড মিল্ক, বিস্কুট, ব্রেড ও কেকসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাণিজ্যিক বিজ্ঞাপন দেওয়ার অপরাধে চাঁদপুরের দুটি বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
চাঁদপুর শহরের বড় স্টেশন মাছ বাজারে পচা ইলিশ বিক্রির অভিযোগে মেসার্স ইসমাইল ট্রেডার্সকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই অভিযানে বিভিন্ন অনিয়মে আরও দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুরে নেশাজাতীয় দ্রব্য মিশ্রিত খাবার খেয়ে পরিবারের সাত সদস্য হাসপাতালে চিকিৎসাধীন থাকার সুযোগে ওই বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোর রাতে উপজেলার নগদাশিমলা ইউনিয়নের বাইশকাইল তালুকদার পাড়া গ্রামের ওই বাড়ি থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা, মোবাইল ফোন ও জমির দলিলপত্র নিয়ে যায়
৩ ঘণ্টা আগে