
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানার পরিদর্শক পদমর্যাদার এক কর্মকর্তা ব্যক্তিগত প্রয়োজনে থানার এক সদস্যকে কারওয়ান বাজারে মুরগি কিনতে পাঠান। গতকাল রোববার সন্ধ্যায় একটি দোকান থেকে মুরগি কেনেন ওই সদস্য। তিন কেজি মুরগি কিনে ফেরার পথে সন্দেহ হওয়ায় আরেক দোকানে পরিমাপ করেন। এ সময় তিনি দেখতে পান ৩ কেজিতে ৮০০ গ্রাম মুরগি কম দেওয়া হয়েছে। পরে তেজগাঁও পুলিশের পক্ষ থেকে বিষয়টি জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে জানানো হয়।
সোমবার বেলা ১১টায় কারওয়ান বাজারে কিচেন মার্কেটে অভিযান চালিয়ে সেই মুরগি ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা-অধিকারের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনাজ সুলতানা।
এ সময় তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) পরিতোষ জানান, তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোববার এক পুলিশ সদস্যকে মুরগি কিনতে পাঠিয়েছিলেন। সেই দোকানি তিন কেজি মুরগিতে ৮০০ গ্রাম কম দেন। তাঁরা এ বিষয়ে ভোক্তা-অধিকার অধিদপ্তরে অভিযোগ দেন। সেই দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে ম্যাজিস্ট্রেট শাহনাজ সুলতানা বলেন, ‘মা সাফিয়া নামের একটি দোকানে তিন কেজি মুরগি কিনেছিলেন তেজগাঁও থানার এক পুলিশ কর্মকর্তা। সেই দোকানে তাঁকে তিন কেজি মুরগিতে ৮০০ গ্রাম কম দিয়েছিলেন। আমরা অভিযোগ পাওয়ার পর দোকানিকে জরিমানা করেছি। এ ছাড়া এমন বিষয় যেন পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে সতর্ক করা হয়েছে।’

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩২ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৮ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে