মেন্টরস স্টাডি এব্রোড এর আয়োজনে আগামীকাল বুধবার (১৬ নভেম্বর) থেকে ২১ নভেম্বর পর্যন্ত রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্টাডিগ্রুপ উইক।
অনুষ্ঠানে অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন নামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত তথ্য, স্কলারশিপ এবং যাবতীয় বিষয় নিয়ে সরাসরি কথা বলার সুযোগ পাবেন।
আয়োজনটি ১৬-১৯ নভেম্বর যথাক্রমে মেন্টরস মৌচাক ব্রাঞ্চ, বনানী ব্রাঞ্চ ও কলাবাগান ব্রাঞ্চে দুপুর ৩টা থেকে এবং ২০ নভেম্বর সকাল ১১টায় মিরপুর এবং দুপুর ৩টা ৩০ মিনিটে মেন্টর্স উত্তরা ক্যাম্পাস টু–এ অনুষ্ঠিত হবে।
আগ্রহী শিক্ষার্থীরা বিনামূল্যে প্রবেশ করতে পারবেন।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২৯ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৫ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে