
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ‘শান্তিতে নোবেল পুরস্কারকে অশান্তির কাজে লাগাতে যুদ্ধবাজ আমেরিকার রাজনীতিবিদ হিলারি ক্লিনটনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন ড. মুহাম্মদ ইউনূস। বিএনপি-জামায়াত জোট বাইডেন প্রশাসনে তদবিরকারক (লবিস্ট) নিয়োগ দিয়েছে, এমনকি ইউরোপীয় ইউনিয়নেও। তাদেরকে পথ দেখাচ্ছেন এবং এদের তদবিরকে ভিত্তি দিচ্ছেন ড. ইউনূস।’
আজ মঙ্গলবার বেলা ১১টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নওফেল এসব কথা বলেন।
উপমন্ত্রী বলেন, ‘ড. ইউনূস অনেক জায়গায় বলেছেন, জীবনের শেষে এসেও তিনি প্রতিশোধ নেবেন। এই পরিপ্রেক্ষিতেই বিদেশিরা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে অতি উৎসাহী হয়ে উঠেছে।’
মহিবুল হাসান আরও বলেন, শিক্ষকদের প্রতি আহ্বান, আপনারা ইংরেজিতে গণমাধ্যম, সোশ্যাল মিডিয়ায় লিখুন বাংলাদেশের সঙ্গে কোনো দেশের সম্পর্ক খারাপ নয়। সাংবাদিকদের প্রতি আহ্বান, আপনারা আজ বঙ্গবন্ধুর এই জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছরের দিনে ড. ইউনূসের কুকর্মগুলো তুলে ধরুন।
উপমন্ত্রী আরও বলেন, বিশ্ববিদ্যালয় অবকাঠামো উন্নয়নে সফল হয় না, সফল হয় তার শিক্ষকের মান অনুযায়ী। পুরান ঢাকায় আবাসন খরচ গুলশান-বনানীর চেয়ে বেশি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সমস্যা প্রকট। তাদের একটি দাবি আছে, ওই বিষয়ে সরকার জ্ঞাত। বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীদের প্রতি আহ্বান, আপনারা কর্মমুখী শিক্ষা ও দক্ষতাসম্পন্ন প্রশিক্ষণ গ্রহণ করুন।
আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ইমদাদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামালউদ্দীন আহমেদ। আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস। এ ছাড়া আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

গত বছরের লোকসান কাটিয়ে উঠতে এবার বেশি জমিতে আলু চাষ করেছিলেন রংপুরের কৃষকেরা। কিন্তু টানা বৃষ্টিতে জেলার অনেক এলাকার উঠতি আলুর খেত পানিতে তলিয়ে গেছে। খেতেই নষ্ট হচ্ছে একরের পর একর জমির আলু। এতে নতুন করে লোকসানের শঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন হাজারো কৃষক।
২ ঘণ্টা আগে
ভোলা জেলার সরকারি বক্ষব্যাধি ক্লিনিকের একমাত্র অত্যাধুনিক এক্স-রে মেশিনটি তিন বছরের বেশি সময় অকেজো হয়ে পড়ে রয়েছে। ফলে প্রয়োজন থাকলেও রোগীরা ক্লিনিকে এক্স-রে করাতে পারছেন না। ক্লিনিকের বাইরে বেশি টাকা দিয়ে এক্স-রে করাতে হচ্ছে তাঁদের।
৩ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল ফিতরের বোনাস না পেয়ে তিন দিন ধরে আন্দোলন কর্মসূচি পালন করেছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) পরিচ্ছন্নতাকর্মীরা। দাবি আদায়ের জন্য তাঁরা গত মঙ্গলবার রাত থেকে নগরের সড়ক, অলিগলি থেকে বর্জ্য অপসারণ বন্ধ রেখেছেন। এতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত দুই দিনে প্রায় ৪০০ টন বর্জ্যের স্তূপ সৃষ্
৩ ঘণ্টা আগে
যশোরের বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-মাগুরা মহাসড়কের ভাটার আমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মাগুরার শালিখা উপজেলার শতখালি গ্রামের কবির ও হানিফ। আহত হয়েছেন আশিক (২৫) ও একই গ্রামের হোসেন আলীর ছেলে।
৫ ঘণ্টা আগে