
জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রধান অস্ত্র সরবরাহকারী আব্দুর রহিমকে (৩২) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গত বুধবার গাজীপুরের কালিয়াকৈর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তাঁর দেওয়া তথ্যমতে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক জব্দ করেছে সিটিটিসি।
সিটিটিসি জানায়, গ্রেপ্তার আব্দুর রহিম ২০১৯ সালের দিকে ‘রহিম ডাকাত’ গ্রুপের নেতৃত্ব দিয়ে রামু ও নাইক্ষ্যংছড়ি এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছিলেন। সম্প্রতি তিনি জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়াকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ শুরু করেন।
আজ শুক্রবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপি কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান ও অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান।
আসাদুজ্জামান বলেন, আব্দুর রহিম শারক্বীয়াকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের জন্য বান্দরবানের গহিন বনে ড্রামের ভেতরে মাটির নিচে লুকিয়ে রেখেছিলেন। পরে তাঁকে নিয়েই জেলার নাইক্ষ্যংছড়ির ছাগল খাইয়্যা এলাকার পাহাড়ের ঢালে ঘন জঙ্গলে মাটির নিচে থাকা বিপুল পরিমাণ অস্ত্র, গুলিসহ বিস্ফোরক সরঞ্জামাদি উদ্ধার করা হয়। সেখান থেকে একটি ৭.৬৫ বিদেশি পিস্তল, দেশীয় তৈরি বন্দুক চারটি, দেশীয় তৈরি বারুদ লোডেড গান তিনটি, দেশীয় তৈরি ওয়ান শুটারগান একটি, দেশীয় তৈরি ধারালো অস্ত্র একটি, গুলি ১৬টি, কার্তুজ ১১টি, শটগানের ২৪টি খোসা ছিল।
সিটিটিসির প্রধান বলেন, শারক্বীয়ার মাস্টারমাইন্ড ও সংগঠনের প্রধান শামিন মাহফুজ যখন পাহাড়ে সংগঠনের প্রশিক্ষণ ক্যাম্প শুরু করেন, তখন থেকে আব্দুর রহিম অস্ত্র সংগ্রহের কাজ করছিলেন। এর সঙ্গে আগে গ্রেপ্তার হওয়া অস্ত্র সরবরাহকারী মো. কবির আহাম্মদের যোগাযোগ ছিল। কবির সংগঠনের জন্য কাজ করতে রহিমকে প্রস্তাব দেন। এতে রহিম তাঁর প্রস্তাবে রাজি হন এবং অস্ত্র সরবরাহের পাশাপাশি সংগঠনের সদস্য সংগ্রহেও তিনি কাজ করেন।
গ্রেপ্তার আব্দুর রহিমকে ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে বলেও জানান সিটিটিসির প্রধান।
পাহাড়ে প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নেওয়া কতজন পলাতক রয়েছে, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিটিটিসির প্রধান বলেন, ‘প্রশিক্ষণে অংশ নেওয়া সবার তালিকা পেয়েছি। তালিকার প্রায় সবাই গ্রেপ্তার হয়েছে। শুধু তা-ই নয়, যারা প্রশিক্ষণের দাওয়াত পেয়েছে, তাদেরও নাম পেয়েছি। তাদের অনেককে গ্রেপ্তার করা হয়েছে।’

নরসিংদীর বেলাব উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোহান (১৪) ও নাহিদ (১৪) নামে দুই কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় শুভ (৩০) ও সিয়াম (২৮) নামে আরও দুই আরোহী আহত হয়েছে। শুক্রবার (৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেলাব-পোড়াদিয়া সড়কের পাটুলি ইউনিয়নের বটতলী বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার (৫ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের হিরনের খিলগাঁও গ্রামের আল্লামা আফজাল আহমেদ দারুল কোরআন মাদ্রাসা ও এতিমখানাসংলগ্ন সিরাজদিখান-ইছাপুরা সড়কে এ ঘটনা ঘটে।
২০ মিনিট আগে
খুলনার বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পুনর্বাসনকেন্দ্রে পাঁচ মাস ধরে চিকিৎসাধীন সেই বাঘিনী সুস্থ হয়ে উঠলেও সুন্দরবনে ছেড়ে দেওয়ার বিষয়ে একমত হতে পারেননি বিশেষজ্ঞরা। ফলে তাকে সুন্দরবনের গহিনে ছেড়ে দেওয়ার প্রক্রিয়ায় ধীরগতি হচ্ছে।
১ ঘণ্টা আগে
যশোরের বেনাপোলে ব্যবসায়িক লেনদেন-সংক্রান্ত বিরোধের জেরে সোহাগ হোসেন নামে এক যুবককে হত্যার উদ্দেশ্যে গুলি চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
১ ঘণ্টা আগে