
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান স্মরণে জুলাই মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করেছে। আজ শনিবার (১৯ জুলাই) ডিএসসিসি অঞ্চল-৬-এর ৭৪ নম্বর ও ৭৫ নম্বর ওয়ার্ডে (নন্দীপাড়া-নাসিরাবাদ এলাকা) এ অভিযান পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন করপোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী।
সকাল ৬টায় শুরু হওয়া পরিচ্ছন্নতা অভিযানে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ, স্বাস্থ্য বিভাগের ৬ শতাধিক কর্মী ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন। সে সময় ড্রেন, নর্দমা ও ফুটপাতের ময়লা পরিষ্কার ও মশার ওষুধ দেওয়া হয়। এ ছাড়া স্থানীয় বাসিন্দা ও বিডি ক্লিন সদস্যদের অংশগ্রহণে জনসচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়।
অভিযানের সময় সাংবাদিকদের ব্রিফ করেন সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। তিনি বলেন, ‘আমরা যদি নিজ আঙিনা পরিষ্কার রাখি, যত্রতত্র ময়লা না ফেলি তাহলে সিটি করপোরেশনের কাজ সহজ হয়ে যায়। জনগণের অভ্যাস পরিবর্তনের মাধ্যমে পরিচ্ছন্ন নগর ও দেশ গড়া সম্ভব।’
দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, ‘নাগরিকদের দুয়ারে দুয়ারে এসেছি স্থানীয় বাসিন্দাদের সচেতন ও সম্পৃক্ত করতে।’
শাহজাহান মিয়া আরও বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে স্থানীয়রা অংশগ্রহণ করলেই সিটি করপোরেশন সফল হবে। এ ছাড়া নবগঠিত ওয়ার্ডগুলোর অবকাঠামোগত উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলেও জানান প্রশাসক।
পরিচ্ছন্নতা অভিযানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম, সব বিভাগীয় প্রধান ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে আফজাল নাছেরকে গ্রেপ্তার করা হয়েছে।
১৩ মিনিট আগে
জামালপুরের ইসলামপুরে পারিবারিক শত্রুতার জেরে ধরে দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ ১৫ জন আহত হয়েছেন। গতকাল রোববার (২৯ মার্চ) সন্ধ্যার আগ মুহূর্তে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের কাছিমারচর নামাপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে
মাদারীপুরে বিয়েবাড়িতে চেয়ারে বসা নিয়ে দুই পক্ষের বাগ্বিতণ্ডার জেরে দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ইমরান মাজহারী (৩০) নামে এক ইমাম মারা গেছেন। গতকাল রোববার (২৯ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের চর নাংলা এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে