
গাজীপুরের শ্রীপুরে শিক্ষার্থীদের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে একটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীর অভিভাবকের দেওয়া এক অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা উচ্চ বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের মিটিং শেষে এ তথ্য নিশ্চিত করেছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম।
প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে প্রাইভেট পড়ানোর সময় প্রতিনিয়ত কুপ্রস্তাব দিয়ে আসছিলেন অভিযুক্ত শিক্ষক রুহুল আমিন। এর পরই বিষয়টি সঠিক তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি ঘটনার সত্যতা পেয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয়। এরপর বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের মিটিং শেষে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করে চিঠি দেওয়া হয়েছে।’
সাময়িক বরখাস্ত হয়েছেন নিজমাওনা উচ্চ বিদ্যালয়ের ল্যাব সহকারী শিক্ষক রুহুল আমিন। তিনি উপজেলার নিজমাওনা গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযুক্ত শিক্ষক রুহুল আমিন আমার মেয়েকে প্রাইভেট পড়ানোর সময় কুপ্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি আমার মেয়ে আমার স্ত্রীকে জানায়। এর পরও আমার মেয়েকে বুঝিয়ে পুনরায় প্রাইভেট পড়তে পাঠাই। কিন্তু ওই শিক্ষক তাঁর অবস্থান পরিবর্তন না করে পূর্বের আচার-আচরণ করতে থাকে। এরপর বিষয়টি আমাকে জানালে গত ২৫ মার্চ নিজমাওনা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি বরাবর লিখিত অভিযোগ দায়ের করি।’
ওই শিক্ষার্থীর বাবা আরও বলেন, ‘শুধু আমার মেয়ের সঙ্গে নয়, ওই শিক্ষক অনেক ছাত্রীর সঙ্গে এ রকম খারাপ আচার-আচরণ করত।’
নিজমাওনা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. মানিক মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়ার পরপরই তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটিতে নিজমাওনা উচ্চ বিদ্যালয়ের একজন অভিভাবক সদস্য, একজন শিক্ষক প্রতিনিধি ও পার্শ্ববর্তী গাজীপুর উচ্চ বিদ্যালয়ের একজন সিনিয়র শিক্ষক ছিলেন। এরপর দীর্ঘ তদন্ত শেষে তাঁরা অভিযোগের সত্যতা পেয়ে তদন্ত প্রতিবেদন জমা দেন। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩২ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৮ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে