আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে যাত্রীদের সুবিধার্থে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট সংখ্যা বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। অভ্যন্তরীণ রুটে অতিরিক্ত ৯টি (যাওয়া-আসা মিলে ১৮টি) ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইনসটি। আগামী ৪ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত অভ্যন্তরীণ রুটে অতিরিক্ত ফ্লাইটসমূহ পরিচালিত হবে।
আজ রোববার (৩১ মার্চ) বিমানের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সৈয়দপুর, রাজশাহী, যশোর ও বরিশাল রুটে এসব অতিরিক্ত ফ্লাইট পরিচালিত হবে। এ ছাড়া সিলেট ও চট্টগ্রাম রুটের যাত্রীরা বিমানের বড় উড়োজাহাজগুলোতে ভ্রমণ করতে পারবেন। যাত্রীরা বিমানের যে কোন সেলস সেন্টার, বিমান ওয়েবসাইট, বিমান কল সেন্টার ১৩৬৩৬ ও বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এসব রুটের টিকিট কিনতে পারবেন।
বিমানের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস থেকে টিকিট ক্রয়ের ক্ষেত্রে প্রমোকোড BGDEAL 24 ব্যবহার করে মূল ভাড়ার ওপর যাত্রীরা ১০ শতাংশ ছাড় পাবেন।

গ্যাস সংকটে ময়মনসিংহের শম্ভুগঞ্জে আরপিসিএলের ২১০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র ২৬ দিন ধরে বন্ধ রয়েছে। এতে বিভাগজুড়ে দৈনিক ৮ থেকে ১০ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। আরপিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এএইচএম রাশেদ এ পরিস্থিতির জন্য ড. মুহাম্মদ ইউনূসকে দায়ী করে মন্তব্য করেছেন।
২৬ মিনিট আগে
যশোর শিক্ষা বোর্ডের সচিব আব্দুল মতিনের বিরুদ্ধে ছাত্রদল নেতাকে থাপ্পড় মারার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছেন সরকারি এম এম কলেজের শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কলেজের ‘চেতনায় চিরঞ্জীব’ ভাস্কর্যের পাদদেশ থেকে মিছিলটি বের হয়...
৩১ মিনিট আগে
ঝিনাইদহের মহেশপুরে দীর্ঘ তিন মাস ধরে বুকসমান কাদায় অভুক্ত ও শিকলবন্দী অবস্থায় আটকে থাকা চারটি মহিষকে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ার পর রোববার সন্ধ্যায় স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে গিয়ে প্রাণীগুলোকে মুক্ত করেন...
৪৩ মিনিট আগে
কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মির্জাপুর বাইপাসে দাঁড়িয়ে থাকা পৌরসভার ময়লার ট্রাকে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় নজরুল ইসলাম (৩৮) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় আহতদের কিশোরগঞ্জে রেফার করা হয়েছে।
৪৪ মিনিট আগে