
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) গতকাল শনিবার বিকেলে এক ব্যক্তি দেশীয় অস্ত্র হাতে অতর্কিতে হামলা চালান। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। তবে তিনি নেশাগ্রস্ত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছে এফডিসি কর্তৃপক্ষ।
জানা গেছে, এই ঘটনায় এফডিসির প্রশাসনিক ভবনের ২৪টি থাই গ্লাস ভাঙচুর করেন ওই ব্যক্তি। এক মাদক সেবনকারী এই হামলা চালাতে পারে বলে মনে করছে এফডিসি কর্তৃপক্ষ।
এফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি বলেন, ‘একজন লোক রামদা হাতে নিয়ে এফডিসিতে ঢুকে হামলা চালিয়েছে। তাকে দেখে অপ্রকৃতিস্থ মনে হয়েছে। আমরা থানায় জানিয়েছি। লোকটি থানা হেফাজতে আছে। আগামীকাল (আজ রোববার) সকালে হামলাকারীর বিরুদ্ধে মামলা করা হবে।’
এটা কোনো ষড়যন্ত্র কিনা এমন প্রশ্নে তিনি বলেন, তিনি একা ছিলেন। সুতরাং কিছুই বলা যাচ্ছে না। তবে এর অবশ্যই শাস্তি হবে।

দক্ষিণ চট্টগ্রামে আকস্মিক বন্যার পর পরিস্থিতি জটিল হতে শুরু করেছে। এবারের বন্যায় জেলার অন্তত ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। এ ছাড়া বন্যার দূষিত পানিতে দীর্ঘ সময় অবস্থানের কারণে অনেকের শরীরে ছত্রাক সংক্রমণ, শিশুদের জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া ও চর্মরোগ দেখা দিয়েছে।
৫ ঘণ্টা আগে
এক বছর ধরে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহযোগিতায় নগর শাসন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এই সড়ক সংস্কার ও নালা নির্মাণের কাজ চলছে। দুটি প্যাকেজে ৩৬ কোটি ৮৬ লাখ ৩৩ হাজার ২৫৭ টাকার চুক্তিমূল্যে ১২ স্থানে সাড়ে ৭ কিলোমিটার রাস্তা ও ১৫ স্থানে সাড়ে ১০ কিলোমিটার নালা নির্মাণের কাজ চলছে।
৫ ঘণ্টা আগে
সন্ধ্যা গড়াতেই শ্রাবণের বৃষ্টি আরও ঘন হয়ে নামে। শিল্পকলা একাডেমি মিলনায়তনের কার্নিশ ছুঁয়ে মাধবীলতার পাতায় জমতে থাকে বৃষ্টির ফোঁটা। এমন বৃষ্টিস্নাত সন্ধ্যায় মিলনায়তনে ভেসে আসে সুরের মূর্ছনা—‘আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আমার কথার ফুল গো–কুড়িয়ে তুমি নিও’।
৫ ঘণ্টা আগেনাটোরের গুরুদাসপুর পৌরসভায় ছাড় (রিবেট) সুবিধা দিয়েও হোল্ডিং ট্যাক্সের (পৌর কর) প্রায় ২ কোটি টাকা আদায় হচ্ছে না। এ কারণে কর্মকর্তা-কর্মচারীরা ২৫ মাসের বকেয়া বেতন । অপর দিকে ব্যাহত হচ্ছে পৌরসভার উন্নয়ন কার্যক্রম। পৌরসভার কর বিভাগের দাবি, নাগরিক পর্যায়ে কর আদায় হলেও বেসরকারি প্রতিষ্ঠান...
৫ ঘণ্টা আগে