
বুকে ব্যথা নিয়ে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বর্তমানে হাসপাতালটির সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
আজ সোমবার (২০ জানুয়ারি) তাঁর একান্ত সহকারী মির্জা হায়দার আলী গণমাধ্যমকে এ কথা জানান। তিনি বলেন, ‘সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে ডাক্তাররা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। সকালে উনার ইকো করা হয়েছে, অন্যান্য পরীক্ষাও চলছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখতে এসেছিলেন। চিকিৎসকদের কাছ থেকে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত হয়েছেন।’
ইউনাইটেড হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক কায়সার নসরুল্লাহ খানের অধীনে চিকিৎসাধীন আছেন বাবর। গতকাল রোববার (১৯ জানুয়ারি) সকালে গুলশানের বাসায় বুকে ব্যথা অনুভবন করলে দ্রুত ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
বিভিন্ন মামলায় দীর্ঘ ১৭ বছর কারাভোগের পর সব মামলায় খালাস পেয়ে গত ১৬ জানুয়ারি কারামুক্ত হন বাবর।

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্ট থেকে কলাতলী পর্যন্ত সাগরপাড় ঘেঁষে শুরু হয়েছে নতুন সড়ক নির্মাণের কাজ। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই বিদেশি অর্থায়নে বালিয়াড়িতে এ সড়ক নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন অধিদপ্তরের জেলা কর্মকর্তা।
৪ ঘণ্টা আগে
নরসিংদীর রায়পুরা উপজেলার রায়পুরা-নীলকুঠি সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল হয়ে পড়েছে। সড়কের পিচ উঠে খানাখন্দে ভরে গেছে। এতে ভোগান্তিতে পড়েছে সড়ক দিয়ে যাতায়াতকারী মানুষ। সম্প্রতি সরেজমিনে দেখা যায়, রায়পুরা থেকে নীলকুঠি পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার...
৫ ঘণ্টা আগে
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙ্গাপোতা হাওরে থাকা চরহাইজদা ফসল রক্ষা বেড়িবাঁধের ব্লক লুট হয়েছে। ১৮ আগস্ট দিবাগত রাত থেকে উপজেলার গাগলাজুর ইউনিয়নের করাচাপুর গ্রামের সামনে থাকা চরহাইজদা ফসল রক্ষা বেড়িবাঁধ থেকে ব্লক লুট শুরু হয়।
৫ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ভারপ্রাপ্ত পরিচালক ফারজানা বাসারের বিরুদ্ধে অফিস চলাকালে টিএসসির কর্মচারীকে বাসার ব্যক্তিগত কাজে ব্যবহার, কর্মঘণ্টা অনুযায়ী অফিসে উপস্থিত না থাকাসহ বিভিন্ন অভিযোগ উঠেছে।
৬ ঘণ্টা আগে