
চাঁদাবাজি ও হত্যার ভয় দেখানোর অভিযোগে প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করেছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন তিনি।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালতে এই মামলা করেন শাকিব। আদালত আগামী ২৬ এপ্রিল রহমত উল্লাহকে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছেন।
ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ও শাকিব খানের আইনজীবী মিজানুর রহমান মামুন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রহমত উল্লাহকে ২৬ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে ওই প্রযোজকের নামে মানহানির মামলা করতে শনিবার রাতে গুলশান থানায় গিয়েছিলেন শাকিব। তবে পুলিশ মামলাটি না নিয়ে তাঁকে আদালতে যাওয়ার পরামর্শ দেন। এরপর শাকিব ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে যান অভিযোগ জানাতে।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৯ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে