বেসরকারি লিডিং ইউনিভার্সিটির উপাচার্য কাজী আজিজুল মাওলার বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগ তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
আজ বুধবার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ইউজিসির পরিচালক (বেসরকারি বিশ্ববিদ্যালয়) মো. ওমর ফারুক।
তিনি বলেন, ‘বেসরকারি লিডিং ইউনিভার্সিটির উপাচার্য কাজী আজিজুল মাওলার নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করার জন্য তিন সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। কমিটি উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয়ে তদন্ত করবেন।’
২০০২ সালের ৪ মার্চ সিলেটের দক্ষিণ সুরমার রাগীব নগরে যাত্রা শুরু করে লিডিং ইউনিভার্সিটি। এ বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থী ২ হাজার ৬২৩ এবং স্থায়ী ও খণ্ডকালীন শিক্ষক ১১৭ জন। বিশ্ববিদ্যালয়ের ১১টি বিভাগে ১৭টি প্রোগ্রাম চালু আছে।
ইউজিসি থেকে জানা যায়, তদন্ত কমিটির প্রধান করা হয়েছে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের। কমিটির অপর দুই সদস্য হলেন ইউজিসির বেসরকারি শাখার উপপরিচালক মো. রোকনুজ্জামান ও সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম।
ইউজিসি সূত্র জানায়, চলতি মাসের ২৭ জুলাই লিডিং ইউনিভার্সিটি পরিদর্শনে যাবে তদন্ত দল। ওই দিন সংশ্লিষ্টদের বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।
এর আগে চলতি বছরের ১০ এপ্রিল ‘লিডিং ইউনিভার্সিটির উপাচার্যের বিরুদ্ধে অভিযোগের স্তূপ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে আজকের পত্রিকা। প্রতিবেদনে বলা হয়, বিশ্ববিদ্যালয় পরিচালনায় কোন নিয়মের তোয়াক্কা করেন না কাজী আজিজুল মাওলা। এ ছাড়া তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের অর্থ বিদেশে পাচার, যুক্তরাষ্ট্রে বসে অফিস পরিচালনা, স্বজনপ্রীতি, ব্যক্তিগত ভ্রমণের নামে টিএ-ডিএ নেওয়াসহ অনেক অভিযোগ রয়েছে।

রাজধানীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এর অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সায়েদাবাদ বাস টার্মিনাল ও গুলিস্তান এলাকায় দুটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। অভিযানে অবৈধ বাস কাউন্টার সিলগালা, ফুটপাত দখলমুক্ত...
৫ মিনিট আগে
কর্মস্থল খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হলেও সেখানে তাঁকে পাওয়া যায় না। তাঁকে পাওয়া যায় টাঙ্গাইল জেলার মধুপুর ও ধনবাড়ী উপজেলার বিভিন্ন ক্লিনিকে। সিজারিয়ান অপারেশন থেকে শুরু করে সব জটিল অপারেশনে অ্যানেসথেটিস্টের (অবেদনবিদ) দায়িত্ব পালন করে থাকেন তিনি।
৪০ মিনিট আগে
কুড়িগ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ও তিনতলা ভবনগুলো যেন শিশুশিক্ষার্থীদের জন্য ‘মরণ ফাঁদ’ হয়ে দাঁড়িয়েছে। স্কুল ভবনের গ্রিল ছাড়া বারান্দা এবং ছাদে শিক্ষার্থীদের অবাধ বিচরণ দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। গত ৭ মাসে জেলার দুটি স্কুল ভবন থেকে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
১ ঘণ্টা আগে
পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনপদে এখন উৎসবের আমেজ। পাহাড়ে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বৈসুক-সাংগ্রাই-বিজু-বিহু উপলক্ষে রাঙামাটিতে শুরু হয়েছে দ্বিতীয় পর্বের তিন দিনব্যাপী বর্ণিল অনুষ্ঠানমালা। গতকাল বৃহস্পতিবার সকালে বাংলাদেশ আদিবাসী ফোরামের উদ্যোগে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে...
১ ঘণ্টা আগে