
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রায় দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি বলেন, শেখ হাসিনাকে ভারত থেকে স্বাধীন বাংলাদেশে দ্রুত নিয়ে আসতে হবে। ইন্টারপোলসহ আন্তর্জাতিক সব মাধ্যম ব্যবহার করে শেখ হাসিনা ও তাঁর দোসরদের দেশে নিয়ে এসে দ্রুত রায় কার্যকর করতে হবে।
আজ সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণার পর সাংবাদিকদের এসব কথা বলেন সাদিক কায়েম।
ডাকসুর ভিপি বলেন, ‘গত ১৬ বছরে বাংলাদেশে যে ফ্যাসিবাদ কায়েম করেছিল, জুলাই বিপ্লবে আমাদের হাজারো ভাইবোনকে শহীদ করেছিল, ৪০ হাজার ভাইবোনকে গাজী করেছে। হেলিকপ্টার থেকে গুলি করে আমাদের ভাইদের শহীদ করেছিল। সেই খুনি হাসিনার আজকে মৃত্যুদণ্ড ঘোষিত হয়েছে। এ রায়ের মাধ্যমে জুলাইয়ের প্রধান বিজয় হয়েছে। রায়ের মাধ্যমে শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়েছে, ইনসাফের বিজয় হয়েছে।’
সাদিক কায়েম বলেন, ‘খুনি হাসিনার দোসর সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হয়েছে। কিন্তু আমরা আশা করেছিলাম খুনি হাসিনার নির্দেশে চানখাঁরপুল থেকে শুরু করে, সাভারসহ সারা দেশে যে গণহত্যা চালিয়েছে, হেলিকপ্টার থেকে গুলি করেছিল—সেই পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের দৃষ্টান্তমূলক বিচারের প্রত্যাশা করেছিলাম। কিন্তু তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাতে আমরা সন্তুষ্ট নই। আমরা ডাকসুর পক্ষ থেকে সরকার ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে তাঁর অপরাধ অনুযায়ী ন্যায্যবিচারের দাবি করছি।’

জলবায়ু পরিবর্তনের প্রভাব, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদীভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত হওয়া এই অঞ্চলের মানুষের দাবি, তাঁদের জীবন ও জীবিকা রক্ষা করতে এসব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রতিনিধির হাতে দেওয়া হোক।
১ ঘণ্টা আগে
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার মেহেদী হাসান শুভ খান (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর বাবার বিরুদ্ধে। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার ৩ নম্বর আমুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছোনাউটা গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে।
২ ঘণ্টা আগে
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ায় চানন্দী ইউনিয়নে তিন সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, সেখানে মারামারি হয়েছে, তবে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জয়ী হয়েছেন মাওলানা নুরুল আমিন (৫১)। তিনি পেশায় একজন ইমাম ও খতিব। নির্বাচনে জয়ের মধ্য দিয়ে মসজিদের মিম্বার থেকে এবার জাতীয় সংসদে যাচ্ছেন তিনি।
২ ঘণ্টা আগে