করোনার মহামারি থেকে রেহাই না মিলতেই বিশ্বজুড়ে জেঁকে বসছে মাঙ্কিপক্স। যেখানে এখন পর্যন্ত বিশ্বের বেশ কয়েকটি দেশের প্রায় ১৮ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৭৫ জনের। বাংলাদেশেও ভাইরাসটি প্রবেশ করার সম্ভাবনা রয়েছে জানিয়ে আগাম সতর্ক করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলটন হলে মাঙ্কিপক্স নিয়ে এক সংবাদ সম্মেলনে উপাচার্য এসব কথা বলেন।
শারফুদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশে মাঙ্কিপক্স এখনো শনাক্ত করা না গেলেও সব প্রবেশ পথ দিয়ে আক্রান্ত বহু দেশের নাগরিক আসছেন। এতে করে শঙ্কা আছে। তাই বিমানবন্দরের পাশাপাশি স্থলপথের প্রবেশ পথে সতর্কতা বাড়াতে হবে। যাতে সন্দেহভাজন কেউ আসলে দ্রুত আইসোলেশন করা যায়।’
বিএসএমএমইউ উপাচার্য বলেন, ‘প্রতিদিনই মাঙ্কিপক্সে আক্রান্তের খবর আসছে। আসছে মৃত্যুর খবর। পরিস্থিতি কোনদিকে যায় বলা মুশকিল। তাই, আতঙ্কিত না হয়ে এখন থেকেই সতর্ক থাকতে হবে। করোনা চীন হয়ে ইতালি দিয়ে বাংলাদেশে এসেছে, মাঙ্কিপক্স যে একইভাবে আসবে না তা নিশ্চিত নয়। তাই, সময় থাকতে সচেতন হতে হবে।’
শারফুদ্দিন আহমেদ বলেন, ‘এখন পর্যন্ত মাঙ্কিপক্স প্রতিরোধে গুটি বসন্তের টিকা ৮৫ ভাগ সুরক্ষা দেয়। কিন্তু ১৯৮১ সালের পর থেকে বাংলাদেশে এই টিকা দেওয়া বন্ধ হয়ে যায়। এখন ভাইরাসটির প্রকোপ যদি বেড়ে যায় প্রয়োজনে আবারও সেই টিকা প্রয়োগ করা হবে। একই সঙ্গে যাদের বাসায় পোষা প্রাণী আছে, তাদের একটু সচেতন হতে হবে। কেননা, এটি প্রাণী থেকে প্রাণী এবং সেখান থেকে মানুষকে সংক্রমিত করে।’
মাঙ্কিপক্সে আক্রান্ত অন্য ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ শারীরিক যোগাযোগের ক্ষেত্রে যে কেউ ঝুঁকিপূর্ণ জানিয়ে তিনি বলেন, ‘কয়েক বছর আগে দেখা গেছে, এই ভাইরাসে আক্রান্তদের ৭৪ ভাগ রোগী বহুগামিতায় অভ্যস্ত। আর ২৬ ভাগ রোগীর এইচআইভি এইডস শনাক্ত হয়।’

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মজিবর রহমান সরওয়ার বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামগ্রিক মেধা, মনন, সংস্কৃতি ও সৃজনশীলতার প্রতিফলন ঘটে তার সাহিত্য ও প্রকাশনার মাধ্যমে। দক্ষিণাঞ্চলে জ্ঞানের আলো ছড়ানোর বাতিঘর সরকারি ব্রজমোহন কলেজ থেকে ‘অনুরণন’ নামে একটি ম্যাগাজিন প্রকাশিত হওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
৫ মিনিট আগে
লক্ষ্মীপুরের রায়পুরে এক মাদকাসক্ত যুবকের দেওয়া আগুনে ১১টি পরিবারের বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় অভিযুক্ত সোহেল হোসেনকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
৭ মিনিট আগে
কথায় আছে, ভালোবাসার কোনো জাত, ধর্ম ও সীমানা নেই। সেই ভালোবাসার টানে টাঙ্গাইলের সখীপুরে এসেছেন ডং লিয়াং (৩০) নামে এক চীনা যুবক। অনলাইনে পরিচয়ের পর উপজেলার গজারিয়া ইউনিয়নের বাগবেড় গ্রামের তরুণী আশিতার (২৫) সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
১ ঘণ্টা আগে
শিশুটি বিষয়টি অন্য শিক্ষকদের জানালে তাঁরা ব্যবস্থা না নিয়ে তাকে মারধর ও কাউকে না বলার জন্য ভয় দেখান বলে অভিযোগ রয়েছে। এমনকি বাবা-মাকে জানালে মাদ্রাসা থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয়।
২ ঘণ্টা আগে