বস্তিবাসীর জন্য তৈরি করা ফ্ল্যাট তাদের বুঝিয়ে দিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ চারজনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বস্তিবাসীর প্রতিনিধি রমজান আলীর পক্ষে ব্যারিস্টার এম ইমতিয়াজ ফারুক মঙ্গলবার এই নোটিশ পাঠান। নোটিশে দৈনিক আজকের পত্রিকায় প্রকাশিত এসংক্রান্ত একটি প্রতিবেদনও যুক্ত করা হয়। নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্য ফ্ল্যাট বুঝিয়ে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।
‘ফ্ল্যাটের জন্য টাকা দিয়ে পাহাড়ে বসবাস’ শিরোনামে দৈনিক আজকের পত্রিকায় গত ২৯ জানুয়ারি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, পাহাড়ের ঢালুতে ঝুঁকিতে বসবাসকারী দিনমজুর, ভিক্ষুক ও ছিন্নমূল গরিব মানুষকে ঘর করে দিতে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) সাততলা ভবন বানিয়েছে সাত বছর আগে। নিম্ন আয়ের ১৬১টি পরিবারকে পুনর্বাসনে সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে এই প্রকল্প গ্রহণ করা হয়। ফ্ল্যাট দেবে বলে ২০১৩ সালে তাদের পাহাড় থেকে উচ্ছেদ করা হয়। এর জন্য নেওয়া হয় ১০ হাজার করে টাকাও। কিন্তু সেই ফ্ল্যাট বুঝিয়ে দেয়নি সিটি করপোরেশন। তাই বাধ্য হয়ে বাটালি পাহাড়ের পাদদেশে থাকতে হচ্ছে নিম্ন আয়ের ওই পরিবারগুলোকে।
প্রতিবেদনে বলা হয়, সিটি করপোরেশনের সিদ্ধান্ত অনুযায়ী আড়াই শ বর্গফুট আয়তনের এসব ফ্ল্যাটের জন্য বস্তিবাসীকে মাসে দুই হাজার টাকা দেওয়ার কথা। সেই হিসাবে ১৫ বছরে ফ্ল্যাটের নির্ধারিত মূল্য সাড়ে সাত লাখ টাকার সম্পূর্ণটাই পরিশোধ হবে। এরপর থেকে ফ্ল্যাটের মালিক হবেন বরাদ্দপ্রাপ্তরা। এ জন্য ৩৩টি পরিবার থেকে এককালীন অগ্রিম টাকা নেওয়া হয়। কিন্তু প্রকল্প শেষে সেই ভবন গরিবদের না দিয়ে সিটি করপোরেশনের কার্যালয় হিসেবে ব্যবহার করছে।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩৩ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৯ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে