
আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী হাফেজ সালেহ আহমাদ তাকরিমকে গণসংবর্ধনা দেবে ঢাকার কোরআনপ্রিয় জনতা। তাকরিমের শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকার মারকাজু ফয়জিল কোরআন আল-ইসলামির সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা হোসাইন রহমানি আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। সংবর্ধনা অনুষ্ঠানের বিস্তারিত সূচি আগামীকাল গণমাধ্যমকে জানাবেন বলেও জানান তিনি।
মাওলানা হোসাইন রহমানি বলেন, ‘তাকরিমের সাফল্যে আমরা গর্বিত। সাধারণ মানুষের উচ্ছ্বাস ও দাবির প্রেক্ষিতে আমরা তার জন্য গণসংবর্ধনার আয়োজন করতে যাচ্ছি।’
গত বুধবার রাতে সৌদি আরবের হারাম শরিফে অনুষ্ঠিত বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতার ৪২ তম আসরে তৃতীয় স্থান অর্জন করে হাফেজ সালেহ আহমাদ তাকরিম (১৩)। টাঙ্গাইলের নাগরপুরের ছেলে তাকরিম পুরস্কার হিসেবে পেয়েছে ১ লাখ রিয়াল (প্রায় সাড়ে ২৭ লাখ টাকা), সনদ ও সম্মাননা ক্রেস্ট।
প্রতিযোগিতার বিশ্বের ১১১টি দেশের ১৫৩ জন কোরআনের হাফেজ অংশ নেয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের উপদেষ্টা ও মক্কা নগরীর গভর্নর খালেদ আল ফয়সাল বিন আবদুল আজিজ; সৌদি আরবের ইসলাম ও দাওয়াহবিষয়ক মন্ত্রী আবদুল লতিফ বিন আবদুল আজিজ আলে শেখসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
তাকরিম এর আগে ইরান আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম, লিবিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় সপ্তম স্থান অর্জন করে। ২০২০ সালে পবিত্র রমজান মাসে বাংলাভিশন টেলিভিশন আয়োজিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায়ও বিজয়ী হয়।
তাকরিমের গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামে। তার বাবা হাফেজ আবদুর রহমান মাদ্রাসাশিক্ষক। মা গৃহিণী। সালেহ ঢাকার মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামি মাদ্রাসার ছাত্র।

মেট্রোরেলের নিয়ন্ত্রণ নিয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মধ্যে আবার রশি টানাটানি চলছে। মেট্রোরেল পরিষেবাকে ‘অত্যাবশ্যক পরিষেবা’ ঘোষণার জন্য মেট্রোরেল আইন, ২০১৫ সংশোধনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ডিএমটিসিএলের প্রস্তাব ঘিরে এবারের....
১ ঘণ্টা আগে
খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজারের কাছাকাছি চলে গেছে। এখানে দিন দিন ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করেছে। সরকারি হিসাবের তুলনায় আক্রান্তের সংখ্যা কয়েক গুণ। হাসপাতালগুলোতে রোগীদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। মশকনিধন কার্যক্রম জোরদার করা হলেও কোনো কাজ হচ্ছে না।
২ ঘণ্টা আগে
রংপুরের কাউনিয়ায় কর্মহীন ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার তিস্তা সেতু সংলগ্ন নদীর পাড়ে জেলা পরিষদের উদ্যোগে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
৪ ঘণ্টা আগে
বারণই নদে মাছ মরে ভেসে ওঠার ঘটনায় তিন সদস্য তদন্ত কমিটি বারণই নদ পরিদর্শন করে ৪টি স্থান নদের পানির নমুনা সংগ্রহ করেছি। পানি ল্যাবে পরীক্ষা করে মাছ মরে ভেসে ওঠার প্রকৃত কারণ উদ্ঘাটন করা যাবে। আর বারণই নদে ৮টি স্থানে মাছের...
৪ ঘণ্টা আগে