তামাকের ভয়াল থাবা থেকে জনসাধারণ এবং তরুণদের বাঁচাতে বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন জরুরি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিশেষ দূত ও তামাকমুক্ত বাংলাদেশ মঞ্চের আহ্বায়ক সাবের হোসের চৌধুরী।
আজ শনিবার কমলাপুর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার মিলনায়তনে ‘তামাকমুক্ত বাংলাদেশ গঠনে শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের করণীয়’ শীর্ষক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন আব বাংলাদেশের কারিগরি সহযোগিতায় তামাকমুক্ত বাংলাদেশ মঞ্চ এই সম্মেলনের আয়োজন করে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্যাম্পেইন ফর ট্যোবাকো ফ্রি কিডস্’র অ্যাডভোকেসি ম্যানেজার (সিটিএফকে) আতাউর রহমান মাসুদ। তিনি বলেন, বাংলাদেশে প্রায় তিন কোটি ৭৮ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ তামাক ব্যবহার করেন। তিন কোটি ৮৪ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন কর্মক্ষেত্রসহ পাবলিক প্লেস ও পরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার হন। এ ছাড়া তামাকজনিত বিভিন্ন রোগে দেশে প্রায় এক লাখ ৬১ হাজার মানুষের মৃত্যু হয়।
সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী মো. আসাদুজ্জামান নূর, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের মহাসচিব অধ্যাপক খন্দকার আব্দুল আউয়ার (রিজভী), বাংলাদেশ ক্যানসার সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. গোলাম মহিউদ্দীন ফারুক প্রমুখ।
মো. আসাদুজ্জামান নূর বলেন, ‘তামাক পণ্যের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা প্রায় সবাই জানেন। তারপরও আমাদের দেশে তামাক পণ্যের ব্যবহার ক্রমশ বাড়ছে। তাই এটি নিয়ন্ত্রণের জন্য তামাক পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে নিতে হবে।’
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান বলেন, তামাকের ক্ষতিকর দিক নিয়ে শিক্ষার্থীদের সচেতন করতে শিক্ষকরাই মূল ভূমিকা রাখতে পারেন। এ ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল (রিজভী) বলেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে যুক্ত হলেও দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি যুব সমাজ নানাবিধ নেশা আসক্তিতে জড়িয়ে পড়েছে। তরুণ সমাজের সুস্বাস্থ্য নিশ্চিত করা না গেলে দেশ ভবিষ্যতে ভয়াবহ এক বিপর্যয়ের সম্মুখীন হবে।

রাজশাহীর গোধুলি মার্কেটে এক যুবলীগ নেতা ও প্রভাবশালী এক ব্যবসায়ীর দখলদারির বিষয়ে নড়েচড়ে বসেছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)। দখল, নকশা পরিবর্তন ও ভাড়া বকেয়া রাখায় কেন দুজনের বরাদ্দ বাতিল করা হবে না—সে বিষয়ে তাঁদের জবাব দিতে বলা হয়েছে।
৫ মিনিট আগে
কুষ্টিয়া সদর উপজেলার খাজানগরে ১২ টন খোলা চিনিসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ সময় চিনির মালিকসহ চারজনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
১৫ মিনিট আগে
পাবনার চাটমোহরে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে রবিউল ইসলাম রবি (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে...
২৫ মিনিট আগে
দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে অভিযান চালিয়ে প্রায় ১৪ কেজি সোনা জব্দ করা হয়েছে। বিমানে দায়িত্ব পালনরত এক মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে ১২০টি সোনার বার উদ্ধার করা হয়।
২৮ মিনিট আগে