রাজধানীর সবুজবাগ দক্ষিনগাঁও এলাকার একটি বাসা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম সানাম আক্তার প্রিয়া (৩০)।
আজ সোমবার বিকেল ৪টার দিকে সবুজবাগ দক্ষিনগাঁও শাহি মসজিদের পাশের একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরের দিকে খবর পেয়ে দক্ষিনগাঁওয়ের বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। বাসার মধ্যে গলা কাটা অবস্থায় মরদেহ পড়ে ছিল। ওই নারী বাসায় একাই থাকতেন।
ইয়াছিন আলী বলেন, ‘ধারণা করা হচ্ছে, ওই নারীর পূর্ব পরিচিতরা তাঁকে জবাই করে হত্যা করেছে। আমরা বিষয়টি তদন্ত করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’
ওই নারীর বাড়ি মাগুরা সদর উপজেলার চাঁদপুর গ্রামে। বাবার নাম মান্নু বিশ্বাস ওরফে চুন্নু।

রাজধানীর দক্ষিণখান এলাকায় ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানায় কর্মরত এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ...
২ ঘণ্টা আগে
বিএসটিআইয়ের মান সনদ গ্রহণের আবেদন না করে সুইটমিট, ফারমেন্টেড মিল্ক, বিস্কুট, ব্রেড ও কেকসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাণিজ্যিক বিজ্ঞাপন দেওয়ার অপরাধে চাঁদপুরের দুটি বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
চাঁদপুর শহরের বড় স্টেশন মাছ বাজারে পচা ইলিশ বিক্রির অভিযোগে মেসার্স ইসমাইল ট্রেডার্সকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই অভিযানে বিভিন্ন অনিয়মে আরও দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুরে নেশাজাতীয় দ্রব্য মিশ্রিত খাবার খেয়ে পরিবারের সাত সদস্য হাসপাতালে চিকিৎসাধীন থাকার সুযোগে ওই বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোর রাতে উপজেলার নগদাশিমলা ইউনিয়নের বাইশকাইল তালুকদার পাড়া গ্রামের ওই বাড়ি থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা, মোবাইল ফোন ও জমির দলিলপত্র নিয়ে যায়
৩ ঘণ্টা আগে