নির্মাতা চয়নিকা চৌধুরীকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যার দিকে রাজধানীর পান্থপথ এলাকা থেকে তাঁকে নিয়ে যায় ডিবি।
জানা গেছে, একটি টেলিভিশনের অনুষ্ঠানে ছিলেন চয়নিকা। নিচেই অপেক্ষা করছিল পুলিশের একটি দল। অনুষ্ঠান শেষে বের হওয়ার পর তাঁকে গাড়িতে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ।

ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার আজকের পত্রিকাকে বলেন, এখনো আটক বা গ্রেপ্তার বলার মতো সময় হয়নি। হেফাজতে নেওয়া হয়েছে। নায়িকা পরিমনির অবৈধ কাজের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা পাওয়া গেলে গ্রেপ্তার দেখানো হবে। তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়নি। তাঁকে নিয়ে অভিযান চলছে।
উল্লেখ্য, মাদক মামলায় গ্রেপ্তার অভিনেত্রী পরীমণি চার দিনের পুলিশ হেফাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে মামলাটি আজ শুক্রবার ডিবিতে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে। চয়নিকার পরিচালনায় ‘বিশ্ব সুন্দরী’ চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন পরীমণি। সম্পতি তাঁদের একটি ওয়েব সিরিজ নির্মাণের প্রস্তুতি চলছিল।

খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজারের কাছাকাছি চলে গেছে। এখানে দিন দিন ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করেছে। সরকারি হিসাবের তুলনায় আক্রান্তের সংখ্যা কয়েক গুণ। হাসপাতালগুলোতে রোগীদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। মশকনিধন কার্যক্রম জোরদার করা হলেও কোনো কাজ হচ্ছে না।
১ ঘণ্টা আগে
রংপুরের কাউনিয়ায় কর্মহীন ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার তিস্তা সেতু সংলগ্ন নদীর পাড়ে জেলা পরিষদের উদ্যোগে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
৩ ঘণ্টা আগে
বারণই নদে মাছ মরে ভেসে ওঠার ঘটনায় তিন সদস্য তদন্ত কমিটি বারণই নদ পরিদর্শন করে ৪টি স্থান নদের পানির নমুনা সংগ্রহ করেছি। পানি ল্যাবে পরীক্ষা করে মাছ মরে ভেসে ওঠার প্রকৃত কারণ উদ্ঘাটন করা যাবে। আর বারণই নদে ৮টি স্থানে মাছের...
৩ ঘণ্টা আগে
তাঁদের বাসা দারুস সালাম মাদবর বাড়ি মসজিদের পাশে। তাঁর বাবা আব্দুল মান্নান দিনমজুরের কাজ করেন। রাতে তার মা জেসমিন টিনশেড ঘরে জানালার পাশে বসে টিভি দেখছিলেন। এ সময় জানালার বাইরে থেকে কে বা কারা গুলি করে। সেই গুলি এসে তাঁর মায়ের ডান হাতে লাগে...
৩ ঘণ্টা আগে