ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রতারণামূলক কর্মকাণ্ডে সহযোগিতা ও অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় অভিনেতা ও কণ্ঠশিল্পী তাহসান খান জামিন পেয়েছেন। আজ বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম রেজাউল করিম চৌধুরী তাকে জামিন দেন।
হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আজ আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তার জামিন মঞ্জুর করেন। এর আগে এই মামলায় অভিনেত্রী মিথিলা ও ফারিয়া জামিন নিয়েছেন।
গত ৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক নয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল, তাঁর স্ত্রী ও কোম্পানির চেয়ারম্যান শামীমা নাসরিনের পাশাপাশি গায়ক তাহসান খান এবং অভিনেত্রী মিথিলা ও ফারিয়াকেও আসামি করা হয়।
বাদীর অভিযোগ, আসামিরা ‘প্রতারণার মাধ্যমে’ তার কাছ থেকে তিন লাখ ১৮ হাজার টাকা আত্মসাৎ করেছেন। তখন ইভ্যালির সঙ্গে যুক্ত তাহসান, মিথিলা ও ফারিয়ার উপস্থিতি ও তাদের ‘প্রমোশনাল’ কথাবার্তায় প্রলুব্ধ হয়ে তিনি পণ্যের অর্ডার করেছিলেন।
উল্লেখ্য মামলাটি এখনো তদন্তাধীন আছে। তবে জানা গেছে তাহসান, মিথিলা ও ফারিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়নি বলে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে।

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর অপারেশনের জন্য রাখা টাকা ও মূল্যবান সামগ্রী চুরি করে পালানোর সময় এক নারীকে হাতেনাতে আটক করেছেন আনসার সদস্যরা। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হলে আদালত ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন...
৩০ মিনিট আগে
সিলেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার মধ্যরাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
চিঠিটা খুব ছোট। অথচ তার ভেতরেই লুকিয়ে ছিল কঠিন সত্য কথাগুলো। মেয়েটি তা মুখে বলতে পারেনি। তাই কলেজে গিয়েই ছেলেটির হাতে নিঃশব্দে ধরিয়ে দিয়েছিল চিঠিটা। তাতে লেখা ছিল, তাদের সম্পর্ক কোনোভাবেই মেনে নেবে না মেয়েটির পরিবার।
১ ঘণ্টা আগে
কক্সবাজারের পেকুয়া উপজেলায় প্রতিবেশীর নলকূপ থেকে পানি নেওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
১ ঘণ্টা আগে